ব্যাটে বলে দুরন্ত আন্দ্রে রাসেল, দ্রে রাসের ঝড়ো ইনিংসে সিপিএলে ম্যাচ জয় তালাওয়াসের
ব্যাটে বলে দুরন্ত আন্দ্রে রাসেল, দ্রে রাসের ঝড়ো ইনিংসে সিপিএলে ম্যাচ জয় তালাওয়াসের
লো-স্কোরিং ম্যাচে দুরন্ত জয় জ্যামাইকা তালাওয়াসের। কুড়ি কুড়ির ক্রিকেটে ১০৯ রানের টার্গেট তেমন কিছুই নয়। কিন্তু এই টার্গেটই তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ক্রমশ লড়াই কঠিন করে ফেলেছিল তালাওয়াস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ জিতল জ্যামাইকা। আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে তালাওয়াস ২ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে তালাওয়াস প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে দারুণ ক্রিকেট খেলেছে। ক্রিস গ্রিনের গায়না আমাজন ওয়ারিয়র্সকে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানে বেধে রাখে।
তালাওয়াসের হয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে আন্দ্রে রাসেল ১ টি উইকেট নিয়েছেন। আফগান স্পিনার মুজিব রহমান ৪ ওভারে ১১ রান খরচে ৩ উইকেট নেন। পেসার ফিডেল এডওয়ার্ডও ৩টি উইকেট নিয়েছেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে আধিপত্য ধরে রাখে তালাওয়াস। ম্যাচ জিততে পাওয়েলের দলের টার্গেট দাঁড়ায় ১০৯।
এই রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো করতে পারেনি তালাওয়াস। ৬ রানে প্রথম উইকেট, ৪০ রানে দ্বিতীয়, এভাবে শুরুতে নিয়মিত উইকেট হারানোয় চাপে পড়লেও ব্ল্যাকউড ও রাসেল নিজেদের ব্যাটে ঝড় তুলে দলকে ম্যাচ জিতিয়েছেন।
ব্ল্যাকউড সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দারুণ খেলেছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলের হয়ে জয়ের বড় অবদান রাখলেন। ১৯ বলে ২৩ রান হাঁকান ব্ল্যাকউড। ২০ বলে ২৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। ১টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজান দ্রে রাস।












Click it and Unblock the Notifications