Yuvraj Singh: মহারাজের পর যুবরাজ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাড়িতেই ঘটল বড়সড় চুরির ঘটনা
কয়েক দিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। তাঁর বাড়িতে কাজ চলছে। সেখান থেকেই তাঁর লক্ষাধিক টাকার মোবাইল চুরি হয়েছে বলেই অনুমান। মহারাজের পর এবার যুবরাজ। প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটারের বাড়িতেও বড়সড় চুরির ঘটনা প্রকাশ্যে এল।
যুবরাজের পঞ্চকুলার বাড়িতে বড়সড় এক চুরির ঘটনা ঘটেছে। এরজন্য যুবরাজ সিংয়ের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমডিসি সেক্টর ৪ পঞ্চকুলাতে অবস্থিত যুবরাজের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।।যুবরাজ সিংয়ের মা শবনম সিং অভিযোগে জানান, মোট ৭৫ হাজার টাকা ও একাধিক গয়না চুরি দিয়েছে।

গুরগাঁওয়ের এই বাড়িতে বেশ কিছুদিন ধরেই রয়েছেন যুবরাজের পরিবারের সদস্যরা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এই বাড়িতে রয়েছেন শবনম সিং।মাঝে কয়েকদিনের জন্য অন্যত্র গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে দেখেন টাকা ও গহনা খুঁজে পাচ্ছেন না। যুবির মা বলেছেন, তিনি সব কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে স্থানীয় থানার আধিকারিকরা। অভিযোগ পাওয়ার পরই স্থানীয় পুলিশ কোনও সময় নষ্ট করেনি এবং অবিলম্বে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারার অধীনে একজন পরিচারিকার বিরুদ্ধে চুরি সংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনাায়।
কয়েকদিন আগেই বাড়ি থেকে ফোন খোয়া গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দামি ফোনটি খোয়া যাওয়ার পরই স্থানীয় ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, 'আমার মনে হয় ফোনটি আমার বাড়ি থেকেই চুরি হয়েছে। ১৯ জানুয়ারি শেষবার ফোনটি দেখেছিলাম। আমি ফোনটি খুঁজেও পাইনি। ফোনটি হারিয়ে আমি খুবই উদ্বিগ্ন। কারণ ফোনে একাধিক ভিআইপই নম্বর রয়েছে। আমার ব্যক্তিগত ও অ্যাকাউন্টের তথ্যও রয়েছে। আমার ফোনটি খুঁজে বার করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন করছি স্থানীয় থানায়।'












Click it and Unblock the Notifications