IPL 2024,RR vs KKR: গুয়াহাটিতে ভিলেন বৃষ্টি, প্লে-অফের আগে প্রস্তুতির সুযোগ হাতছাড়া কেকেআরের
রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেকেআর এবং রাজস্থান রয়্যালস।১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাইটরা। এমনকি কেকেআর তাদের শেষ খেলায় রাজস্থানের কাছে হেরে গেলেও, তারা ১৯ পয়েন্টে এবং রাজস্থান ১৮ পয়েন্টে শেষ করবে। তবে রাজস্থানের কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ টপ টু-তে জায়গা তাদের ধরে রাখতে হবে। তবে ফাইনালের উঠার জন্য দুটো সুযোগ পাবে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

,RR vs KKR: বৃষ্টির কারণে পণ্ড ম্যাচ
বৃষ্টির জন্য ভেস্তে গেলে রাজস্থান বনাম কেকেআর ম্যাচ। দুই দল ১ পয়েন্ট করে পেল।ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত ১০.৪৫ মিনিটে। কিন্তু ম্যাচ শুরুর আগে ফের বৃষ্টি শুরু হয়।
এরপর মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু ৫ ওভারের ম্যাচ করতে হলেও তা শুরু করতে হত রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। কিন্তু সেটাও সম্ভব না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দল এক পয়েন্ট করে পেল।
১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কেকেআর। রাজস্থান ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট এবং প্লাস ০.২৭৩ রান রেট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল। হায়দরাবাদ ১৭ পয়েন্ট পেলেও প্লাস ০.৪১৪ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল।
RR vs KKR: দুই দলের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের দল- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অনুকুল রায়।
রাজস্থান রয়্যালসের দল- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, নান্দ্রে বার্গার।
RR vs KKR: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের
গুয়াহাটিতে আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও কেকেআর। নির্ধারিত সময়ে সাড়ে তিন ঘণ্টা পর টস অনুষ্ঠিত হল। সাত ওভারের ম্যাচ হবে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের। শেষ চার ম্যাচে হেরেছে রাজস্থান। নয় ম্যাচের আটটিতে জয় পেয়ে হেসেখেলে প্লে-অফে যাওয়ার কথা ছিল স্যামসনদের। তবে হঠাৎই ছন্দপতন। টানা চার হারে একটু হলেও প্লে-অফ নিয়ে গোলাপি জার্সিধারীদের মনে উদ্বেগের সঞ্চার হয়েছিল। তবে প্লে-অফে স্থান নিশ্চিত হয়েছে তবে জায়গা চূড়ান্ত হয়নি। তবে বাটলার চলে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছে রাজস্থান। শ্রেয়স আইয়ারদের কাছে কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচও বলা যায়। গুয়াহাটিতে এই ম্যাচ। কেকেআর এই ম্যাচ থেকে পাবে না ফিল সল্টকে। দেশের হয়ে খেলা রয়েছে। ইংল্যান্ডে ফিরেছেন সল্ট। সুনীল নারিনের সঙ্গে গুরবাজকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। গুজরাটের মাঠে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পরীক্ষার সুযোগ পায়নি কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে রাজস্থান ও কলকাতার মোট ২৯টি দ্বৈরথ হয়েছে। তার মধ্যে ১৪টি করে জয় রয়েছে দুই দলের। একটি ম্যাচ পরিত্যক্ত। চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে ইডেনে শেষ বলে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ফলে কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications