RR vs GT IPL 2024: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় গুজরাতের, আইপিএলে প্রথম হারের স্বাদ পেল রাজ‌স্থান

বুধবার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি গুজরাত টাইটন্সের। প্রথম চারটি ম্যাচ জিতে লিগ শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে আইপিএলের সূচনটা খুব একটা ভালো হয়নি শুভমান গিলের দলের। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে আপাতত সাত নম্বরে রয়েছে গুজরাত।শেষ দুই ম্যাচে হারের মুখ দেখেছে শুভমান গিলরা। ফলে এই ম্যাচে তাঁরা জয়ে ফিরতে মরিয়া থাকবে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

IPL 2024 RR vs GT

Apr 10, 2024, 11:51 pm IST

RR vs GT: গুজরাতের দুরন্ত জয়

আইপিএ‌লে প্রথম হারের স্বাদ পেল রাজস্থান। টান টান উত্তেজনার ম্যাচে ৩ উইকেটে জয় পেল গুজরাত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান।এই ম্যাচে অনবদ্য পার্টনারশিপ গড়লেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। পরাগ (৭৬) এবং সঞ্জু (৬৮) মিলে ১৩০ রানের জুটি গড়েন।গুজরাত বোলারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট নেন।বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। ওপেনিং জুটিতেই উঠে ৬৪ রান। ৪৪ বলে ৭২ রান করে চাহালের বলে আউট হলেন গিল। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং জুটি ছক্কা।শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। তেওটিয়া আউট হলেও শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান, তার মেরে ম্যাচ জেতালেন রশিদ।তেওটিয়া ১১ বলে ২২ রান করেন। রশিদ ১১ বলে ২৪ রানে অপারজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তু‌লে নিল গুজরাত। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রাজস্থান।৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে গুজরাত।
Apr 10, 2024, 9:28 pm IST

RR vs GT: জয়ের জন্য রাসস্থানের লক্ষ্য ১৯৭

জয়পুরে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান ও গুজরাত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটন্স।বৃষ্টির জন্য টস ২৫ মিনিট পরে হয়, খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে। এই ম্যাচে রাজস্থানের দুই ওপেনারই ফ্লপ হলেন। ২৪ রান করে উমেশ যাদবের বলে আউট হলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে জস বাটলার ৮ রান করেই রশিদ খানের বলে আউট হলেন। এরপর রাজস্থানের ইনিংসকে টেনে নিয়ে গেলেন সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭৬ ‌রান করে আউট হলেন পরাগ। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। সঞ্জু ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে নেমে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান। গুজরাত বোলারদের হয়ে একটি করে উইকেট নেন উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা। তবে এদিন গুজরাতের কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারলেন না।
Apr 10, 2024, 7:33 pm IST

RR vs GT: দুই দলের প্রথম একাদশ

রাজস্থান রয়্যালসের দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল। গুজরাত টাইটান্সের দল- শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ম্যাথু ওয়েড, (উইকেটকিপার), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, উমেশ যাদব, স্পেনসার জনসন।
Apr 10, 2024, 7:27 pm IST

RR vs GT: টসে জিতে বোলিং নিল গুজরাত

জয়পুরের মান সিং স্টেডিয়ামে আইপিএলেরর ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটন্স এবং রাজস্থান রয়্যালস।বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের থেকে ২৫ মিনিট পরে টস হল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল গুজরাত। দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে গুজরাত। ম্যাচটি ১০ মিনিট পর শুরু হবে। রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্যাচ হারেনি। চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত সবগুলো ম্যাচেই জিতেছে তারা। এর আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল স্যামসন বাহিনী।চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান। এই দুই দলের পারস্পরিক দ্বৈরথে এখনও অবধি দাপট বেশি গুজরাত টাইটান্সেরই। পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই।৫ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গতবারের রানার-আপরা রয়েছে সপ্তম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+