রাজস্থানের বিরুদ্ধে ১৬৮ রানে শেষ মুম্বইয়ের ইনিংস

প্রথমে ব্যাট করে ১৬৮ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স।

মাস্ট উইন ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ওয়াংখেড়েতে প্রথমে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

 রাজস্থানের বিরুদ্ধে ১৬৮ রানে শেষ মুম্বইয়ের ইনিংস

ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ শুরুতে ভাল করে কাজে লাগানোর চেষ্টা করে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনাররা। কিন্তু প্রথম উইকেট পরার সঙ্গে সঙ্গে নড়বড়ে দেখায় মুম্বইয়ের ইনিংসকে।

প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৫১ তুললেও প্রত্যাশা মতো বড় রান করতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন মুম্বইয়ের হয়ে ৪২ বলে ৬০ রানের বিধ্বংশী ইনিংস খেলেন এভিন লুইস। চারটি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল এভিনের ইনিংস।

এভিন ছাড়াও রান পান আরও এক মুম্বই ওপেনার সূর্যকুমার যাদব। ৭টি চারের সৌজন্যে ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন সূর্যকুমার।

তবে, উল্লেখযোগ্য ভাবে এই ম্যাচে রান পাননি মুম্বই অধিনায়ক রোহিত শর্মা(০) এবং গত ম্যাচের নায়ক ঈশান কিষান(১২)।

ম্যাচের অন্তিমলগ্নে হার্দিক পান্ডিয়ার খেলা ২১ বলে ৩৬ রানের ইনিংস মুম্বইকে ১৬০ রানের গণ্ডি পেরতে সাহায্য করে।

অন্য দিকে, রাজস্থান রয়্যালসের হয়ে এই ম্যাচে ভাল বল করেন জোফ্রে আর্চার এবং বেন স্টোকস। দু'টি করে উইকেট পান এই দুই বোলার। একটি করে শিকার জয়দেব উনাদকট এবং ধবল কুলকার্নির।

তবে, মুম্বইকে আরও কম রানে আটকে রাখতে পারত রাজস্থান রয়্যালস যদি দু'টি সহজ ক্যাচ না মিস করতেন স্টুয়ার্ট বিনি, জোফ্রে আর্চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+