IPL 2021: বিরাট কোহলির আরসিবির মুখোমুখি রাহুলের পঞ্জাব, মরণ-বাঁচন ম্যচে টসে হার

IPL 2021: বিরাট কোহলির আরসিবির মুখোমুখি রাহুলের পঞ্জাব, মরণ-বাঁচন ম্যচে টসে হার

সুপার সানডেতে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কে এল রাহুলের পঞ্জাব কিংস। বিরোট কোহলির দল এবার আইপিএ সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে তিন নম্বর স্থানে রয়েছে বিরাটের আরসিবি। আর রাহুলের পঞ্জাব রয়েছে ৫ নম্বরে। এদিন বিরাট কোহলি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

 IPL 2021: বিরাট কোহলির আরসিবির মুখোমুখি রাহুলের পঞ্জাব, মরণ-বাঁচন ম্যচে টসে হার

বিরাট কোহলির টিম এদিন পঞ্জাবকে হারালে কার্যত নিশ্চিত হয়ে যাবে প্লে অফে। আর পঞ্জাব কিংসকে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে এই ম্যাচ। কেননা ইতিমধ্যে ধোনির চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিট্যালস প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তৃতীয় স্থান প্রায় পাকা আরসিবির। আর একটি দল কোয়ালিফাই করবে প্লে অফে।

পঞ্জাব ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলে ফেলেছে। তাদের আর দুটি ম্যাচ বাকি। তার মধ্যে একটি এদিন খেলতে নামছে বিরাট কোহলিদের বিরুদ্ধে। আর আরসিবি খেলতে নামছে তাদের ১২তম ম্যাচ। অর্থাৎ এখনও দুটি ম্যাচ তাদের হাতে রয়েছে। একটি ম্যাচ জিতলেই পাকা প্লে অফ। কেননা আর যে চারটি টিম প্লে অফের জন্য লড়ছে, তাদের প্রত্যেকেরই পয়েন্ট ১২ ম্যাচে ১০। অর্থাৎ তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। সানরাইজার্স হায়দরাবাদ শুধু ছিটকে গিয়েছে লড়াই থেকে। আজ পঞ্জাব হারলে তারাও ছিটকে যাবে এবারের আইপিএল থেকে।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলি। রাহুলদের এই ম্যাচ জিততে রান তাড়া করতে হবে হর্ষল-চাহাল-শাহবাজদের বিরুদ্ধে। রাহুল ও মায়াঙ্কের ওপেনিং জুড়ির দিকে তাকিয়ে রয়েছে পঞ্জাব কিংস। মরণ-বাঁচন ম্যাচে কঠিন প্রতিপক্ষে সামনে কেমন পারফরম্যান্স মেলে ধরতে পারেন রাহুলরা, তার উপরই নির্ভর করবে আইপিএল ২০২১-এ তাঁদের অস্তিত্ব। এদিন তিনটি পরিবর্তন করেছে পঞ্জাব কিংস। দলে এসেছেন হরপ্রীত ব্রার, সরফরাজ খান ও ময়সেস হেনরিকস। বিরাটের আরসিবিতে কোনও পরিবর্তন নেই

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমে রয়েছেন- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পডিক্কাল, কেএস বরাট, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডেভিলিয়ার্স (উইকেটকিপার), এস আহমেদ, ডি ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, এম সিরাজ ও যজুবেন্দ্র চাহাল।

এদিন পঞ্জাব কিংসের টিমে রয়েছেন- কে এল রাহুল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, এ মারক্রাম, এন পুরান, এসএন খান, সরফরাজ খান, ময়েসেস হেনরিকস, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, এ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+