IPL 2021: রোহিতের মুম্বইয়ের সামনে বিরাটের আরসিবি, দুবাইয়ের দ্বৈরথের আগে কারা কেন এগিয়ে?

আইপিএলের প্রথমার্ধে দুটি দলই ছিল ভালোই ছন্দে। পয়েন্ট তালিকায় তিনে ছিল বিরাট কোহলির আরসিবি, এখনও আছে। চার নম্বর থেকে ছয় নম্বরে নেমে গিয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কাছে আজ পরাস্ত হওয়ায় রোহিতরা এখন চলে এসেছেন পঞ্চম স্থানে। আইপিএলের দ্বিতীয়ার্ধে দুই দলই কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের কাছে হারায় ৯ ম্যাচে আরসিবি-র পয়েন্ট ১০, মুম্বই ইন্ডিয়ান্সের ৮। আইপিএলের দ্বিতীয়ার্ধে হারের হ্যাটট্রিক এড়িয়ে কে জয়ের মুখ দেখতে পারেন সেদিকে তাকিয়ে বিরাট ও রোহিত-ভক্তরা।

পারস্পরিক সাক্ষাতে এগিয়ে মুম্বই

পারস্পরিক সাক্ষাতে এগিয়ে মুম্বই

আইপিএলে এখনও অবধি ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার মধ্যে ১৯টিতেই জিতেছে মুম্বই। ১১টিতে আরসিবি। বিরাট কোহলির আরসিবি-র নেতৃত্বে ২০১৩ সাল থেকে। সেই বছর থেকে চলতি বছরের প্রথম সাক্ষাত নিয়ে দুই দল খেলেছে ১৭টি ম্যাচ। তার মধ্যে আরসিবি জিতেছে ৬টিতে। গত বছর দুবাইয়ে প্রথম সাক্ষাতে আরসিবি সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায়, ফিরতি ম্যাচে আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়লাভ করে। ২০১৯ সাল থেকে শেষ ৫টি সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স তিনটি ও আরসিবি ২টি ম্যাচে জিতেছে। দুবাইয়ে দুবার জিতেছে আরসিবি, আবু ধাবিতেই গত বছর বিরাটদের হারিয়েছিলেন রোহিতরা।

হার্দিক ফিরলে দল কেমন হবে?

হার্দিক ফিরলে দল কেমন হবে?

প্রথম দুটি ম্যাচে না খেললেও রবিবারের মহা-ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলে হার্দিক পাণ্ডিয়ার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন বোলিং কোচ জাহির খান। সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে থাকবেন সৌরভ তিওয়ারি। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

আরসিবি-র সম্ভাব্য একাদশ

আরসিবি-র সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস ম্যাচে যেভাবে দল হেরেছে তাতে বিরক্ত আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মার দলের বিরুদ্ধে কালকের ম্যাচ মর্যাদার লড়াইও। কেন না, টি ২০ বিশ্বকাপের পর বিরাট ভারতের টি ২০ অধিনায়কত্ব ছাড়ছেন। সেই দায়িত্বভার পেতে পারেন রোহিত শর্মা। বিরাট কোহলির আরসিবির অনেক দুর্বলতা ধরা পড়েছে ভারতীয় দলের বিশ্বকাপের মেন্টর ধোনির দলের বিরুদ্ধেই। সবমিলিয়ে আরসিবির প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নভদীপ সাইনি বাদ পড়তে পারেন। আরসিবি-র সম্ভাব্য একাদশ- দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, কে এস ভরত (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

নজর থাকবে

নজর থাকবে

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে বিরাট কোহলির আর দরকার মাত্র ১৩ রান। নজর থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মুম্বই পেসারদের দ্বৈরথের দিকেও। জসপ্রীত বুমরাহর ওভারে ম্যাক্সওয়েল মোট ৬১ বলে ৭০ রান করলেও ৬ বার আউট হয়েছেন। ১৯ বলে ২৩ রান করলেও ট্রেন্ট বোল্ট ম্যাক্সওয়েলকে ফিরিয়েছেন ২ বার। রাহুল চাহার ২৮ বলে ৩৮ রান খরচ করে ম্যাক্সওয়েলকে দুবার আউট করেছেন। ক্রুণাল পাণ্ডিয়ার ৭৮ বলে ৯৮ রান করলেও অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল তিনবার আউট হয়েছেন। যুজবেন্দ্র চাহালকে সামলানোর উপরও নির্ভর করবে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+