হোটেলের ব্যালকনিতেই আইপিএলের প্রস্তুতি বিরাটের, দেখে নিন ভিডিও
হোটেলের ব্যালকনিতেই আইপিএলের প্রস্তুতি বিরাটের, দেখে নিন ভিডিও
করোনা ভাইরাসের আবহে মাঠে নেমে দলগত অনুশীলন এখনও শুরু না হওয়ায় দুবাইয়ের হোটেলের ব্যালকনিতেই শরীর চর্চা শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিরাটের শরীর চর্চা
করোনা ভাইরাসের আবহে এখনও কোনও দলই ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে অনুশীলন শুরু করেনি। নিজেদের ফিট রাখতে হোটেলের ঘরেই শরীর চর্চা সেরে নিচ্ছেন ক্রিকেটাররা। সেই দলে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিও। হোটেলের ব্যালকনিতে শারীরিক কসরৎ করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে।
|
আরসিবি-এর পোস্ট
অধিনায়ক বিরাট কোহলির ওই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিখেছে, 'ওয়েলকাম টু ক্যাপ্টেন কোহলিস ব্যালকনি জিম'। পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কোন হোটেলে বিরাটরা
দুবাইয়ের বিখ্যাত ওয়ালড্রফ অ্যাসটোরিয়া হোটেলে উঠেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। হোটেলে বসে আইপিএলের জন্য প্রথম ভার্চুয়াল টিম মিটিং সেরে ফেলেছেন বিরাট কোহলিরা। মাঠে নেমে ব্যাট চালাতে মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কবে শুরু আইপিএল
করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। যদিও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। তবে আর কয়েক দিনের মধ্যেই তা জানানো হবে।












Click it and Unblock the Notifications