চেন্নাইয়ের সামনে ২০৬ রানের লক্ষ্য রাখল বেঙ্গালুরু
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে অর্ধশতরান করেন এবি ডিভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক।
টসে হেরেও শুরুটা ভাল করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলল বিরাট কোহালি দল।
টসে হারার পর বিরাটকে কিছুটা চিন্তিত দেখালেও তা নিঃসন্দেহে গোটা দলের দুরন্ত ব্যাটিং দেখার পড়ে কেটে গিয়েছে বিরাটের।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝোড়ে ইনিংসের শুরুটা এ দিন করেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। কুইন্টনের ইনিংসটি সাজানো ছিল একটি চার এবং চারটি ছয় দিয়ে। কুইন্টনের মতোই বেঙ্গালুরু হয়ে ঝোড়ো ইনিংস খেলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। ৩০ বলে ৬৮ রানের ইমিংস খেলেন 'মিস্টার ৩৬০'। দু'টি চার এবং আটটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। যখন তিনি প্যাভিলিয়নে ফেরেন তখন তাঁর স্ট্রাইকরেট ২২৬.৬৬।
কুইন্টন এবং এবিডি ছাড়াও রান পান মননদীপ সিং। তিনটি ছয় এবং একটি চারের সৌজন্যে ১৭ বলে ৩২ করেন তিনি। বেঙ্গালুরুর ইনিংসের শেষে দিকে ৪ বলে ১৩ রানের ইনিংস খেলে রান ২০০-এর গণ্ডি টপকান ওয়াশিংটন সুন্দর। উল্লেখযোগ্য় ভাবে এ দিনও ব্যাট হাতে বড় রান পাননি বিরাট কোহলি। মাত্র ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
অন্য দিকে, চেন্নাইয়ের হয়ে দু'টি করে উইকেট পান শার্দূল ঠাকুর, ডোয়েন ব্রাভো এবং ইমরান তাহির। বাকি দু'টি উইকেট আসে রান আউট হিসবে।












Click it and Unblock the Notifications