করোনা যুদ্ধে সামিল বিরাটের আরসিবি, মালিকপক্ষের মোটা অনুদান ঘোষণা

করোনা যুদ্ধে সামিল বিরাটের আরসিবি, মালিকপক্ষের মোটা অনুদান ঘোষণা

রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের পর এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার বিরাট কোহলির দলের পিতৃ সংস্থা বা মালিকপক্ষের তরফে দেশের জন্য মোটা টাকার অনুদান ঘোষণা করা হয়েছে। আরসিবি-র তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে।

আরসিবি-র টুইট ভাইরাল

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে যে টুইট করা হয়েছে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে তাদের পিতৃ সংস্থা ডিয়াজিও-র তরফে ৪৫ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহৃত হবে বলেও জানানো হয়েছে।

আরসিবি অধিনায়কের উদ্যোগ

আরসিবি অধিনায়কের উদ্যোগ

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে যখন গোটা ভারত এককাট্টা, তখন সে লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে আসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়া তথা আরসবি অধিনায়ক ও তাঁর স্ত্রী তথা অনুষ্কা শর্মা একত্রে সরকারের করোনা খাতে ২ কোটি টাকা দান করেছিলেন। পাশাপাশি তাঁরা নিজেরাই এক তহবিল তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে সামিল হয়ে সেই তহবিলে নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে ১১ কোটিরও বেশি টাকা জমা করেছিলেন। তাতে সামিল হয়েছিলেন টিম ইন্ডিয়া তথা আরসিবি-র লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অনুদান

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অনুদান

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সবার আগে সামিল হয়ে আর্থিক অনুদান ঘোষণা করেছিল রাজস্থান রয়্যালস। এর পরপরই কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসের মতো দলগুলিও। সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ সান টিভিও করোনাকে দমনের প্রক্রিয়ায় মোটা টাকার অনুদান ঘোষণা করেছিল। অতিমারী পরিস্থিতিতে দেশকে ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

হাতখোলা ক্রিকেটাররা

হাতখোলা ক্রিকেটাররা

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে কখনও টাকা দিয়ে তো কখনও অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জয়দেব উনাদকাট সহ অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্বরা। একাধিক অস্ট্রেলীয় ক্রিকেটার, তাঁদের ক্রিকেট বোর্ড সহ আইপিএল খেলতে আসা আরও বেশ কয়েকজন বিদেশি আর্থিক সাহায্যের মাধ্যমে ভারতের পাশে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+