WPL 2023: টেনিস থেকে সটান ক্রিকেটে! মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির কোন দায়িত্বে সানিয়া?

মহিলাদের প্রিমিয়ার লিগে মেন্টরের দায়িত্ব পালন করবেন সানিয়া মির্জা। তাঁকে এই পদে নিযুক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মহিলাদের প্রিমিয়ার লিগে শক্তিশালী দল গঠন করেছে আরসিবি। আজ ঘোষণা করা হলো হেড কোচ-সহ সাপোর্ট স্টাফদের নাম। তাতে সবচেয়ে বড় চমক সানিয়া মির্জা। পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর সানিয়া এবার ক্রিকেটের আসরে, নতুন দায়িত্ব নিয়ে। নতুন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের ঘরণী।

সানিয়া নতুন দায়িত্বে

সানিয়া নতুন দায়িত্বে

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসে রানার-আপ হন সানিয়া। এরপর দুবাইয়ে কেরিয়ারের শেষ ইভেন্টের শুরুতেই ডাবলস থেকে ছিটকে যান। ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী সানিয়া মির্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের মহিলা দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর সানিয়া মির্জা বলেন, আরসিবির মহিলা দলের মেন্টর হতে পেরে আনন্দিত। মহিলাদের প্রিমিয়ার লিগ ভারতের মহিলা ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে এবং এই বৈপ্লবিক পরিবর্তনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।

আরসিবির মেন্টর

সানিয়া আরও জানিয়েছেন, তাঁর টেনিস কেরিয়ারে যা ভিশন নিয়ে এগিয়েছেন তার সঙ্গে আরসিবির দর্শনের মিল খুঁজে পান। অবসরের পর খেলাধুলোর ক্ষেত্রে অবদান রাখাই তাঁর লক্ষ্য। আইপিএলে আরসিবি জনপ্রিয় দল এবং জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মহিলাদের ক্রিকেটকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরসিবি মহিলা দল গঠন করারও উচ্ছ্বসিত প্রশংসা করেন সানিয়া। আরসিবির এই উদ্যোগ মহিলা ক্রিকেটারদের সামনে নতুন দরজা খুলে দেবে। অল্প বয়সের মেয়েরা ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবেন, কন্যাসন্তানদের ক্রিকেট কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকরাও উৎসাহিত করবেন বলে আশাবাদী সানিয়া।

আশাবাদী কর্তারা

সানিয়া মির্জার বর্ণময় কেরিয়ারের কথা স্মরণ করিয়ে আরসিবির ভাইস প্রেসিডেন্ট রাজেশ ভি মেনন বলেন, সানিয়াকে আমাদের দলের মেন্টর হিসেবে স্বাগত জানাই। কঠোর পরিশ্রম, প্যাশন, প্রত্যয়ের মাধ্যমে সানিয়া নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন চ্যালেঞ্জ সামলে তিনি যেভাবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাতে তিনি যে আমাদের দলকেও অনুপ্রাণিত করতে পারবেন তা নিঃসন্দেহে বলা যায়। চাপের মুখে চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্রিকেটাররা যাতে নির্ভীক ক্রিকেট খেলতে পারেন, সে ব্যাপারে সানিয়ার নানা পরামর্শে দল সমৃদ্ধ হবে বলেই আশায় আরসিবি কর্তারা।

কোচিং স্টাফে কারা?

আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন সহকারী কোচ বেন সয়ার আরসিবি মহিলা ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন। গত জুনে সয়ারকে নিউজিল্যান্ড মহিলা দলের হেড কোচ করা হয়। দ্য হান্ড্রেডে তিনি বার্মিংহ্যাম ফিনিক্স ও মহিলাদের বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের কোচের পদে রয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভানিতা ভিআরকে করা হয়েছে স্কাউট ও ফিল্ডিং কোচ। সহকারী কোচ তথা হেড অব স্কাউটিং করা হয়ছে মালোলান রঙ্গরাজনতে। ব্যাটিং কোচ আরএক্স মুরলী, টিম ম্যানেজার ও টিম ডক্টর ড. হরিণী, হেড অ্যাথলেটিক্স থেরাপিস্ট নবনীতা গৌতম, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হুজেফা তালিব, হেড ফিজিও সব্যসাচী সাহু ও হেড অব অপারেশনস সৌম্যদীপ পাইন। স্মৃতি মান্ধানার পাশাপাশি এলিস পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, হিদার নাইট, রিচা ঘোষের মতো তারকাদের নিলাম থেকে নিয়েছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+