IPL 2021: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2021: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের ৪৩ নম্বর ম্যাচে দু-দলের কাছেই গুরুত্বপূর্ণ। বিরাট কোহলির কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ এই কারণেই যে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতলে প্লে অফ পাকা হয়ে যাবে তাদের। আর প্লে অফের আশা টিকিয়ে রাখতে রাজস্থান রয়্যালসেক জিততেই হবে এই ম্যাচ।

IPL 2021: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর

এদিন আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বিরাটের রয়্যাল চ্যালঞ্জার্স। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। কার্তিক ত্যাগী রাজস্থ্যান দলে ফিরেছেন। আর ব্যাঙ্গালোর টিমে অভিষেক হচ্ছে জর্জ গার্টনের।

দু-দল আইপিএল ২০২১-এ নিজেদের একাদশতম ম্যাচ খেলতে নামছে। আগের ম্যাচে তালিকার সবথেকে নিচে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে লড়াইয়ে পিছিয়ে পড়েছে রাজস্থান। তাই এদিনের ম্যাচ তাদের জিততেই হবে, এই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন সঞ্জু স্যামসন ব্রিগেড।

এদিকে বিরাটের আরসিবি-র লক্ষ্য এই ম্যাচ জিতে প্লে অফ পাকা করে ফেলা। আরসিবি ১০টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে। লিগ তালিকায় তারা তিন নম্বর স্থানে রয়েছে, চেন্নাই ও দিল্লির পরে। আর রাজস্থান রয়েছে সাত নম্বর স্থানে। এদিনের ম্যাচ জিতলে কেকেআর আর মুম্বইয়ের সঙ্গে ১০ পয়েন্টে চলে যাবে রাজস্থান।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগের দিন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে। আরসিবি-র বোলাররা দারুন ফর্মে রয়েছেন। বিশেষ করে হর্ষল প্যাটেল মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সহজ জয় এনে দিয়েছেন। আরসিবির ১৬৫ রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় রোহিতের মুম্বই। ৫৪ রানে বড় জয় পেয়ে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছেন ব্যাঙ্গালোর। এদিন রাজস্থানকে হারাতে পারলেই প্লে-অফ পাকা। দিল্লির ঘাড়ে নিশ্বাস ফেলবে তারা। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট। আর প্রথম স্থানে থাকা চেন্নাইয়ের ১০ ম্যাচে ১৬ পয়েন্ট।

এদিন রাজস্থান রয়্যালস টিমে রয়েছেন- ই লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), এম ল্যামরোর, এল লিভিংস্টোন, রিয়ান পরাগ, আর তেওটিয়া, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, সি সাকারিয়া, এম রহমান।

আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমে রয়েছেন- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পডিক্কাল, কেএস বরাট, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডেভিলিয়ার্স (উইকেটকিপার), এস আহমেদ, ডি ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, এম সিরাজ ও যজুবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+