IPL 2021: ম্যাক্সওয়েলের সৌজন্যে ডু অর ডাই ম্যচে পঞ্জাবকে ১৬৫-এর টার্গেট দিল বিরাটের আরসিবি

দেবদত্ত পাডিক্কালকে সঙ্গে নিয়ে শুরুটা মন্দ করেছিলেন না বিরাট কোহলি। কিন্তু পরপর উইকেট খুইয়ে রানের গতি শ্লথ হয়ে যায় ব্যাঙ্গালোরের। শেষে ম্যাক্সওয়েলের সৌজন্যে ডু অর ডাই ম্যচে পঞ্জাবের সামনে ১৬৫-এর টার্গেট দিলেন বিরাটরা।

দেবদত্ত পাডিক্কালকে সঙ্গে নিয়ে শুরুটা মন্দ করেছিলেন না বিরাট কোহলি। কিন্তু পরপর উইকেট খুইয়ে রানের গতি শ্লথ হয়ে যায় ব্যাঙ্গালোরের। শেষে ম্যাক্সওয়েলের সৌজন্যে ডু অর ডাই ম্যচে পঞ্জাবের সামনে ১৬৫-এর টার্গেট খাঁড়া করল বিরাট কোহলির আরসিবি। রাহুল-ব্রিগেডকে ডু অর ডাই ম্যাচে জয় পেতে রান করতে হবে।

ডু অর ডাই ম্যচে পঞ্জাবকে ১৬৫-এর টার্গেট দিল বিরাটের আরসিবি

কে এল রাহুলের পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুরুটা নেহার মন্দ করেননি বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কাল। পাওয়ার প্লে-র ৬ ওভারে মারকাটারি ইনিংস খেলেন দেবদত্ত। তারপর বিরাটের উইকেট পতেনর পরই শ্লথ হয়ে যান তিনি। পরপর তিনটি উইকেট খুইয়ে বসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারপর ম্যাক্সওয়েলে ম্যাজিকে রান ১৫০ টপকে যান বিরাটরা।

স্লগ ওভারে ম্যাক্সওয়েল ও ডেভিলিয়ার্স যখন ম্যাচটা ধরতে শুরু করেছেন, তখনই রানআউট হয়ে যান এবি ডেভিলিয়ার্স। ম্যাক্সওয়েল শেষ ওভারে শামির বলে প্যাভিলিয়নে ফেরেন। তিনি আউট হওয়ার পর শাহবাজ আহমেদ ওভার বাউন্ডারি মেরে খাতা খুললেও একের পর এক আউটে ১৬৪ রানে আটকে যায় বিরাটবাহিনী।

শেষ ওভারে তিন উইকেট নেন শামি। প্রথম তিনজনেক ফেরান হেনরিকস। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করতে সমর্থ হয় আরসিবি। অর্থাৎ জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা সামনে রয়েছে কে এল রাহুলের পঞ্জাবের। এই ম্যাচ তাদের জিততেই হবে, তা না হলে এবারের আইপিএল থেকে ছুটি হয়ে যাবে তাদের। প্লে অফে পৌঁছনো হবে না পঞ্জাবের। উল্টোদিকে এদিন জিতলেই প্লে অফ পাকা বিরাটদের।

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার আইপিএলে সুবিধাজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে তিন নম্বর স্থান রয়েছে বিরাটের আরসিবি। আর রাহুলের পঞ্জাব রয়েছে ৫ নম্বরে। এদিন বিরাট কোহলি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কোহলি-দেবদত্তের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে বাধা হয়ে দাঁড়ান হেনরিকস। তিনি পরপর প্রথম তিনজনকেই ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। শেষ ওভারে দাপট দেখান শামি।

পঞ্জাব ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলে ফেলেছে। তাদের আর দুটি ম্যাচ বাকি। এদিন ১৩তম ম্যাচ খেলছেন রাহুলরা। আর আরসিবি খেলতে নামছে তাদের ১২তম ম্যাচ। অর্থাৎ এখনও দুটি ম্যাচ তাদের হাতে রয়েছে। একটি ম্যাচ জিতলেই পাকা প্লে অফ। কেননা আর যে চারটি টিম প্লে অফের জন্য লড়ছে, তাদের প্রত্যেকেরই পয়েন্ট ১২ ম্যাচে ১০। অর্থাৎ তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। সানরাইজার্স হায়দরাবাদ শুধু ছিটকে গিয়েছে লড়াই থেকে। আজ পঞ্জাব হারলে তারাও ছিটকে যাবে এবারের আইপিএল থেকে। আর জিতলে লড়াই আরও জমজমাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+