IPL 2021: চাহাল ম্যাজিকে চোকার্স পাঞ্জাব কিংসের অবাক পরাজয়! আইপিএলের শেষ চারে বিরাটের আরসিবি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল আরসিবি। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০.৫ ওভারে ৯১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পরেও শেষ অবধি ম্যাচ ৬ রানে হেরে গেল পাঞ্জাব কিংস। যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতেই বাজিমাত করল বিরাট কোহলির দল। চার ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন চাহাল।

চোকার্স পাঞ্জাব কিংসের অবাক পরাজয়, শেষ চারে বিরাটরা

আজ শারজায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বিরাট কোহলির দল। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৩ বলে সর্বাধিক ৫৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। দেবদত্ত পাড়িক্কল করেন ৪০। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৫ রান করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। মোজেস হেনরিকেস ৪ ওভারে ১২ রানের বিনিময়ে ৩ উইকেট। মহম্মদ শামি চার ওভারে তিনটি উইকেট দখল করেন ৩৯ রানের বিনিময়ে।

চোকার্স পাঞ্জাব কিংসের অবাক পরাজয়, শেষ চারে বিরাটরা

জবাবে খেলতে নেমে ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার, অধিনায়ক লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। ৩৫ বলে ৩৯ রান করে আউট হন রাহুল। ১২.৫ ওভারে দলের ৯৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব। নিকোলাস পুরাণ তিন রান করে প্যাভিলিয়নে ফেরেন। ষোড়শ ওভারে দুটি উইকেট হারাতেই চাপে পড়ে যায় রাহুলের দল। ৪২ বলে ৫৭ রান করা ময়াঙ্ক আগরওয়ালকে আউট করার তিন বল পরেই সরফরাজ খানকে আউট করেন যুজবেন্দ্র চাহাল। ১৬.৫ ওভারে এইডেন মার্করাম জর্জ গার্টনের শিকার হতেই ম্যাচের রাশ শক্ত করে আরসিবি। মার্করাম করেন ২০। এরপর শাহরুখ খান ও মোজেস হেনরিকেস চেষ্টা চালালেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। শাহরুখ রান আউট হন ১১ বলে ১৬ রান করে। ৯ বলে ১২ রানে অপরাজিত থাকেন মোজেস। চাহাল ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। গার্টন ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট পান।

চোকার্স পাঞ্জাব কিংসের অবাক পরাজয়, শেষ চারে বিরাটরা

১৩ ওভারে ১০০ রান পূর্ণ করেও সাত ওভারে আর বাকি ৬৫ তুলতে না পেরে ৬ উইকেটে ম্যাচ হারে পাঞ্জাব কিংস। স্বাভাবিকভাবেই অরেঞ্জ ক্যাপ পেয়েও হতাশ পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল। প্লে অফে ওঠার আশাও কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, ১০-১৫ রান তুললে প্লে হয়তো জেতা যেত। ব্যাটিংকেই পরাজয়ের কারণ বলে উল্লেখ করেছেন রাহুল। মিডল অর্ডারে ঝোড়ো ৩০-৪০ রান করার মতো ব্যাটার না থাকার আক্ষেপই ধরা পড়েছে পাঞ্জাব অধিনায়কের গলায়।

গত বছরের পর ফের আইপিএল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আরসিবি। বিরাট কোহলি বলেন, ২০১১ সালের পর এত ম্যাচ বাকি থাকার আগে প্লে অফ নিশ্চিত আর আমরা করতে পারিনি। তাই অনুভূতি দুর্দান্ত। ১২ ম্যাচে ৮টিতে আমরা জিতেছি। বাকি দুটি ম্যাচ জিতে প্রথম দুইয়ে থাকাই আমাদের লক্ষ্য। ফিয়ারলেস ক্রিকেট খেলেই দল সাফল্য পাচ্ছে বলে দাবি বিরাটের। সিরাজ, হর্ষল থেকে চাহাল, শাহবাজ সকলেরই প্রশংসা করেছেন বিরাট। ম্যাচের সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+