RCB's New Coach: হেসন-বাঙ্গারকে অব্যাহতি, নতুন হেড কোচ আরসিবিতে! বাগিচা শহরে ফুল ফোটানোর দায়িত্বে ফ্লাওয়ার

RCB's New Head Coach: আইপিএলে সাফল্যের মুখ দেখতে ফের হেড কোচ বদল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসে হেড কোচের দায়িত্ব সামলানো অ্য়ান্ডি ফ্লাওয়ার এবার একই দায়িত্বে আরসিবিতে।

আরসিবি গত চার বছরে এবারই প্রথম আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি। তারপরই বড় পদক্ষেপ ফ্র্যাঞ্চাইজির। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসন ও হেড কোচ সঞ্জয় বাঙ্গারকে অব্যাহতি দেওয়া হলো। বাগিচা শহরের দলে ফ্লাওয়ার ফুল ফোটাতে পারবেন কিনা তা অবশ্য বলবে সময়।

RCBs New Coach: হেসন-বাঙ্গারকে অব্যাহতি, নতুন হেড কোচ আরসিবিতে!

আরসিবি গত চার বছরে এবারই প্রথম আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি। তারপরই বড় পদক্ষেপ ফ্র্যাঞ্চাইজির। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসন ও হেড কোচ সঞ্জয় বাঙ্গারকে অব্যাহতি দেওয়া হলো। বাগিচা শহরের দলে ফ্লাওয়ার ফুল ফোটাতে পারবেন কিনা তা অবশ্য বলবে সময়।

আইপিএলে আসার পর প্রথম দুই বছরেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল ফ্লাওয়ারের প্রশিক্ষণাধীন লখনউ সুপার জায়ান্টস। তবে ফাইনালে উঠতে পারেনি। পাঞ্জাব কিংসে কোচিং করানো ফ্লাওয়ারকে হেড কোচ করেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। যদিও গত মাসেই জাস্টিন ল্যাঙ্গারের নাম নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করে এলএসজি। জানা গিয়েছিল, ফ্লাওয়ারকে কোচ করতে আগ্রহী রাজস্থান রয়্যালস।

RCBs New Coach: হেসন-বাঙ্গারকে অব্যাহতি, নতুন হেড কোচ আরসিবিতে!

যদিও আজই ফ্লাওয়ারকে হেড কোচ করার ঘোষণা করেছে আরসিবি। আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসি। ফাফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফ্লাওয়ারের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংস দলের হয়ে। বাঙ্গার ও হেসনের প্রতি সম্মান প্রদর্শন করেছেন ফ্লাওয়ার। ফাফের সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে তিনি উত্তেজিত। একসঙ্গে এবার আরসিবিকে সাফল্য এনে দিতেও আশাবাদী।

২০১০ সালে ফ্লাওয়ারের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ জিতেছিল। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানস, আইএলটি ২০-তে গাল্ফ জায়ান্টস ও হান্ড্রেডে ট্রেন্ট রকেটসে কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশিক্ষণাধীন সেন্ট লুসিয়া কিংস দুবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে। সম্প্রতি অ্যাশেজ-জয়ী অস্ট্রেলিয়া দলে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন ফ্লাওয়ার।

হেসনের তত্ত্বাবধানে থাকা আরসিবি তিনবার টানা প্লে-অফ খেললেও এবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে হেরে যাওয়ায় শেষ চারে যেতে পারেনি। বিরাট কোহলির সুপারিশে গত বছর বাঙ্গারকে হেড কোচ করে আরসিবি। সাইমন ক্যাটিচের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আরসিবির বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ, এস শ্রীরাম সহকারী কোচ ও মালোলান রঙ্গরাজন ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন।

তাঁদের রেখেই ফ্লাওয়ার নিজের পছন্দের সাপোর্ট স্টাফদের আনবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। ফ্লাওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ কতদিনের সেটাও স্পষ্ট করেনি আরসিবি। আরসিবি আইপিএল ফাইনাল খেললেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৬ সালে শেষবার তারা ফাইনালে পরাস্ত হয় সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+