আইপিএল ২০২০-তে আরসিবি ও পাঞ্জাবের জার্সিতে চমক জাগানো ক্রিকেটার কারা
আইপিএল ২০২০-তে আরসিবি ও পাঞ্জাবের জার্সিতে চমক জাগানো ক্রিকেটার কারা
শারজা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে। ম্যাচে ব্যাট ও বলের তুমুল লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তারই প্রেক্ষিতে চলতি আইপিএলে চমক জাগানো ক্রিকেটার কারা, তা জেনে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান
চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক কেএল রাহুল। সাত ম্যাচ খেলে ৩৮৭ রান করেছেন কর্নাটকী। আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। সাত ম্যাচ খেলে ২৫৬ রান করেছেন ভিকে।

সবচেয়ে বেশি উইকেট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে সর্বাধিক উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সাত ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন লেগ স্পিনার। সম পরিমাণ ম্যাচ খেলে সমান উইকেট নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মহম্মদ শামি।

সর্বাধিক স্ট্রাইক রেট
চলতি আইপিএলে আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি ব্যাটিং স্ট্রাইক রেটের (১৮৫.৩৬) মালিক এবি ডিভিলিয়ার্স। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সর্বাধিক ১৭৬.৬৬ স্ট্রাইক রেটের মালিক নিকোলাস পুরান।

সেরা ইকোনমি রেট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে চলতি আইপিএলে সবচেয়ে কম রান দিয়েছেন ক্রিস মরিস। ৪.৫০-এর গড়ে রান দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সবচেয়ে কম ৭.২৫ রেটে বল করেছে অর্শদীপ সিং।












Click it and Unblock the Notifications