আইপিএল ২০২০ খেলতে আরবে পাড়ি টিম বিরাট ও টিম ধোনির

আইপিএল ২০২০ খেলতে আরবে পাড়ি টিম বিরাট ও টিম ধোনির

চলতি বছরের আইপিএলের অংশ নিতে ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহী পাড়ি জমালো টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই দিনে ভারত ছাড়ল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও। থালার ও চিন্না থালার ছবি সহ আইপিএলের কাউন্টডাউন শুরু করেছে সিএসকে।

আরবে আরসিবি

আরবে আরসিবি

আইপিএলের কউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেই আবহে গা ভাসিয়ে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। তাদের পিছু পিছু আরবে পৌঁছেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাইমুখী বিমানে বসে থাকা অবস্থায় দলের ক্রিকেটারদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি।

কোথায় থাকবেন বিরাটরা

কোথায় থাকবেন বিরাটরা

অধিনায়ক বিরাট কোহলি সহ আইপিএল খেলতে যাওয়া আরসিবি-এর ক্রিকেটাররা দুবাইয়ের বিখ্যাত ওয়াড্রফ অ্যাস্টোরিয়া হোটেলে থাকবেন বলে জানানো হয়েছে। বায়ো সিকিওর পরিবেশে সব সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনেই বিরাট কোহলিদের পরিষেবা দিতে বদ্ধপরিকর হোটেল কর্তপক্ষ। ওই হোটেলের কাছে আইসিসি-এর ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সারবে আরসিবি ক্রিকেটাররা।

দুবাইয়ের পথে সিএসকে

দুবাইয়ের পথে সিএসকে

করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলতে দুবাই পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। থালা মাহি, চিন্নাথালা সুরেশ রায়না সহ বাকি ক্রিকেটারদের ভারত ছাড়ার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিএসকে।

কোথায় থাকবেন ধোনিরা

কোথায় থাকবেন ধোনিরা

দুবাইতে থাকবেন মহেন্দ্র সিং ধোনিরা। বিখ্যাত বুর্জ খলিফার কাছে বিলাসবহুল তাজ দুবাই হোটেলে রাখা হবে সিএসকের খেলোয়াড়দের। হোটেলের অদূরে আইসিসি-এর ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সারবেন সুরেশ রায়না, আম্বাতি রায়ডুরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+