'গেস্ট হাউস'-এ করোনার টিকা নিয়ে বিতর্কে ক্রিকেটার কুলদীপ, শুরু প্রশাসনিক তদন্ত

গেস্ট হাউসে করোনা টিকা নিয়ে বিতর্কে ক্রিকেটার কুলদীপ, শুরু প্রশাসনিক তদন্ত

একে তো ইংল্যান্ডগামী ভারতীয় দলে সুযোগ ন পাওয়ার জ্বালা। তার মধ্যে করোনা ভাইরাসের টিকা নিয়েও বিতর্কের মুখে পড়লেন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। নির্ধারিত স্থানে কোভিড ১৯-এর টিকা না নিয়ে প্রশাসনের রক্তচক্ষুর সামনে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেটারকে। কেন এমন করলেন কুলদীপ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গেস্ট হাউস-এ করোনার টিকা নিয়ে বিতর্কে ক্রিকেটার কুলদীপ, শুরু প্রশাসনিক তদন্ত

বিসিসিআইয়ের নির্দেশে কোভিড ১৯-এর টিকাকরণ প্রক্রিয়ায় সামিল হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই যজ্ঞে সামিল হন কুলদীপ যাদবও। গত শনিবার কোভিশিল্ডের প্রথম শট নেন ভারতীয় স্পিনার। কিন্তু ব্যবস্থাপনায় তিনি গরমিল করে ফেলেন। প্রশাসনিক সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোবিন্দ নগরের জাগেশ্বর হাসপাতালে টিকা নেওয়ার কথা ছিল কুলদীপের। পরিবর্তে তিনি কানপুরের নগর নিগম গেস্ট হাউসে কোভিশিল্ড টিকা নিয়েছেন বলে অভিযোগ।

অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারের এই আচরণে ক্ষুব্ধ হয়েছে প্রশাসন। কেন সরকারি বিধি ভাঙলেন কুলদীপ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশের জেলাশাসক অলোক তিওয়ারির নির্দেশে তদন্তে নেমেছেন সহকারি জেলাশাসক অতুল কুমার। এই ইস্যুতে ক্রিকেটারকে জিজ্ঞাসাবদের মুখে পড়তে হতে পারে। যে বা যারা তাঁকে এই বেনিয়মে সাহায্য করেছেন, তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে প্রশাসন সূত্রে খবর।

ইংল্যান্ডগামী ভারতীয় দলে সুযোগ না পেলেও বিধি মেনে শনিবার কোভিশিল্ডের প্রথম শট নেন কুলদীপ যাদব। সেই ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। সহ-নাগরিককে কোভিড ১৯-এর টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধও করেছিলেন বাঁ-হাতি চায়নাম্যান। যিনি দেশের টেস্ট দল থেকে বাদ পড়েও হতাশ হতে রাজি নন। শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কুলদীপ। তার মধ্যেই টিকা নিয়ে বেনিয়মের অভিযোগে ভারতীয় ক্রিকেটারকে নতুন ভোগান্তির মুখে পড়তে হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+