লিটনের লড়াকু শতরানেও নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের, শেষ টেস্ট কীভাবে স্মরণীয় রাখলেন রস টেলর?
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনেই বোঝা গিয়েছিল এই টেস্টের ফলাফল কী হতে চলেছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর গতকালই ১২৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আজ ফলো অনে বাধ্য হয়েও ইনিংস হার বাঁচাতে পারল না মোমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুইয়ে কিউয়িদের হারিয়ে টেস্ট সিরিজে টাইগাররা এগিয়ে গেলেও ক্রাইস্টচার্চে জিতে দুই টেস্টের সিরিজ ড্র রাখতে সক্ষম হল বিশ্বচ্যাম্পিয়নরা।

🇳🇿 New Zealand climb up the #WTC23 table after claiming 12 crucial points in the second Test against Bangladesh.#NZvBAN pic.twitter.com/RZW59wx8Ya
— ICC (@ICC) January 11, 2022
আজ ৭৯.৩ ওভারে ২৭৮ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। লজ্জার পরাজয়েও ইতিবাচক মুখ লিটন দাস। কেরিয়ারের দ্বিতীয় তথা বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতরান নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের এই ব্যাটারের। গত নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন লিটন। ক্রাইস্টচার্চে তিনি খেললেন কেরিয়ারের ২৯তম টেস্ট। কেরিয়ারে দুবার নার্ভাস নাইন্টিতে আউট হওয়া লিটন এদিন ৬৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর শতরানটি আসে ১০৬ বলে। ১৮৯ মিনিট তিনি এদিন ক্রিজে ছিলেন। কাইল জেমিসনের বলে লেগ বিফোর হন ১১৪ বলে ১০২ রান করে, মেরেছেন ১৪টি চার ও একটি ছয়।
Ross Taylor celebrates the end of his Test career with a wicket 😁#NZvBAN | #WTC23 pic.twitter.com/AvqP3D2tpp
— ICC (@ICC) January 11, 2022
অধিনায়ক মোমিনুল হক ৩৭, নুরুল হাসান ৩৭, নাজমুল হোসেন শান্ত ২৯, মহম্মদ নঈম ২৪ ও শাদমান ইসলাম ২১ রান করেন। ৮২ রানে চার উইকেট দখল করেন কাইল জেমিসন। নিল ওয়াগনার তিনটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন টিম সাউদি, ড্যারিল মিচেল ও রস টেলর। ম্যাচের সেরা হন কিউয়ি অধিনায়র টম লাথাম, তিনি এই টেস্টে ২৫২ রান করেন ও ৬টি ক্যাচ ধরেন। সিরিজ সেরা হয়েছেন ডেভন কনওয়ে।
What a way to finish the Test! @RossLTaylor takes his THIRD Test wicket to finish the Test inside 3 days at Hagley Oval. We finish the series 1-1 with @BCBtigers. #NZvBAN pic.twitter.com/2GaL0Ayapr
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2022
কেরিয়ারের শেষ টেস্টে শেষ উইকেটটি দখল করেন রস টেলর। তিনি এদিন তিনটি বল করেন, কোনও রান খরচ না করে এবাদত হোসেনের উইকেটটি নেন। কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে এবাদতের শিকার হয়েই টেলরকে ৩৯ বলে ২৮ রান করে ফিরতে হয়েছিল। কেরিয়ারের ১১২টি টেস্ট ৮ ইনিংসে মোট ৯৯টি বল করে ৪৮ রানের বিনিময়ে টেলর ৩ উইকেট দখল করলেন। ২০১৩ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়ে চট্টগ্রামে এক ওভার বল করেছিলেন টেলর। তারপর ফের এদিন হাত ঘোরালেন।
Hear from @RossLTaylor on @sparknzsport after his final Test match for New Zealand. #NZvBAN pic.twitter.com/rsw80ycoMZ
— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2022
২০১০ সালে ভারত সফরে এসে আমেদাবাদ, হায়দরাবাদ ও নাগপুর টেস্টে তিনি বোলিং করেছিলেন। আমেদাবাদ টেস্টে ৪.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ চার রানের বিনিময়ে দখল করেছিলেন হরভজন সিং ও এস শ্রীসন্থের উইকেট। এ ছাড়া নেপিয়ারে ভারতের বিরুদ্ধে ২০০৯ সালে এক ওভার বল করেছিলেন, প্রথম তিনি বোলিং করেন জোহানেসবার্গে ২০০৭ সালে। ১১২টি টেস্টে ১৯৬ ইনিংসে ২৪ বার অপরাজিত থেকে ৭৬৮৩ রান রয়েছে টেলরের। সর্বাধিক ২৯০, গড় ৪৪.৬৬, শতরান ১৯টি, হাফ সেঞ্চুরি ৩৫টি। কেরিয়ারের শেষ টেস্টে দলের জয় নিশ্চিতভাবেই তৃপ্তি দিল তাঁকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications