নিউজিল্যান্ডের জার্সিতে শেষ টেস্টে এই রেকর্ড স্পর্শ করলেন টেলর, পিছনে ফেলে দিলেন ফ্লেমিং-ম্যাকালাম'কে
নিউজিল্যান্ডের জার্সিতে শেষ টেস্টে এই রেকর্ড স্পর্শ করলেন রস টেলর, পিছনে ফেলে দিলেন স্টিফেন ফ্লেমিং-ব্রেন্ডন ম্যাকালাম’কে
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই রস টেলর জানিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের জার্সিতে এটাই শেষ টেস্ট সিরিজ হতে চলেছে তাঁর। দেশের জার্সি পরে শেষ বারের মতো লাল বলের ক্রিকেটে কিউয়ি এই তারকা'র শেষ টেস্ট'কে স্মরণীয় করে রাখতে বদ্ধ পরিকর গোটা দল। প্রথম টেস্ট ম্যাচে অবিশ্বাস্য হারের মুখ দেখতে হলেও দ্বিতীয় টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম (১৮৬*) এবং ডেভন কনওয় (৯৯*)-এর দুর্ধর্ষ ব্যাটিং-এর ফলে এখনও ব্যাট হাতে ক্রিজে নামতে না হলেও এই টেস্ট-এ খেলার সুবাদে এক অনন্য নজির স্পর্শ করলেন রস টেলর।

নিউজিল্যান্ডের জার্সিতে যুগ্ম ভাবে সর্বাধিক টেস্ট:
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পা রাখার সঙ্গেই ড্যানিল ভিত্তোরি'কে স্পর্শ করে ফেললেন নিউজিল্যান্ডের। এই টেস্টে প্রথম একাদশে সুযোগ পাওয়ায় প্রাক্তন বাম হাতি স্পিনারের সঙ্গে যুগ্ম ভাবে নিউজিল্যান্ডের জার্সিতে সর্বাধিক টেস্ট খেলার নজির স্পর্শ করলেন টেলর। ক্রাইস্টচার্চে কেরিয়ারের ১১২ নম্বর টেস্ট ম্যাচটি খেলছেন টেলর।

প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কে পিছনে ফেললেন:
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামার ফলে রস টেলর পিছনে ফেলে দিলেন কিউয়ি ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কে। নিউজিল্যান্ডের জার্সিতে ১১১টি টেস্ট খেলেছিলেন বাম হাতি ব্যাটসম্যান ফ্লেমিং। শুধু ফ্লেমিং-কেই নয়, টেস্ট খেলার নিরিখে প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ডও ভেঙে দিয়েছেন টেলর।

টেস্ট ক্রিকেটে রস টেলরের পরিসংখ্যান:
এই টেস্টের আগে পর্যন্ত ১১১টি টেস্টে ৭৬৫৫ রান সংগ্রহ করেছেন রস টেলর। তাঁর ব্যাটিং গড় ৪৪.৭৬। ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধ-শতরান রয়েছে তাঁর। ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটে টেলরের সর্বোচ্চ রান ২৯০। মূলত স্লিরে ফিল্ডিং করা রস টেলর এখনও পর্যন্ত ১৬২টি ক্যাচ নিয়েছেন। গোটা টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত রস ৯২৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন। লাল বলের ক্রিকেটে তিনি ওভার বাউন্ডারি মেরেছেন ৫৫টি।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সিরিজে রসের পরিসংখ্যান:
ঘরের মাঠে প্রথম টেস্টে বিস্ময়কর ফলাফলের সাক্ষী থেকে ছিল নিউজিল্যান্ড। গোটা ক্রিকেট বিশ্ব দেখেছিল আইসিসি ক্রমতালিকায় নবম স্থানে থাকা বাংলাদেশ কী ভাবে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের থেকে। দলের অধিকাংশ ব্যাটসম্যানের মতোই ব্যাট হাতে সফল হননি রস টেলর। প্রথম ইনিংসে ৩১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যহত ছিল। এই ইনিংসে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন রস-ই। তাঁর ব্যাট থেকে এসেছিল ৪০ রান। এই টেস্টে একটি ক্যাচও ধরেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications