Ross Taylor: এক অধ্যায়ের অবসান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কিউয়ি কিংবদন্তি রস টেলর
এক অধ্যায়ের অবসান, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কিউয়ি কিংবদন্তি রস টেলর
দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন রস টেলর। সোমবার নেদরল্যান্ডসের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচটি খেললেন নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম নক্ষত্র। এটি ছিল টেলরের কেরিয়ারের সাড়ে চারশোতম আন্তর্জাতিক ম্যাচ।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিডন পার্কে নিউজিল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচ খেললেন রস টেলর। কিউয়ি বাহিনীর হয়ে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন এই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এ দিন ম্যাচ শুরুর আগে টেলরকে গার্ড অব অনার দেয় নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের জাতীয় সংগীত বাজার সময়ে টেলরের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর তিন সন্তান ম্যাকেঞ্জি, জন্টি এবং অ্যাডিলেড। জাতীয় সংগীতের সময়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি রস। শুধু নিউজিল্যান্ডের সমর্থকদেরই নয়, আবেগে রুদ্ধ হয়ে যাওয়া টেলরের সেই ছবি ছুঁয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের।
Ross Taylor is about to play his final international game of cricket for New Zealand.
— Spark Sport (@sparknzsport) April 4, 2022
We will miss you Rosco #SparkSport #NZvNED pic.twitter.com/Y6kmXVHvSH
কেরিয়ারের শেষ ম্যাচে যদিও বড় রান পাননি রস টেলর। মাত্র ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন টেলর। যদিও ম্যাচটি ১১৫ রানে জিতে নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে শতরান করেন মার্টিন গাপ্তিল এবং উইল ইয়ং। তিন ম্যাচের একদিনের সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।

গত এক দশকেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের সাফল্যের পিছনে টেলর ছিলেন অন্যতম কারণ। তিন ফর্ম্যাটেই নিজের সেরাটা দিয়েছেন। শেষ বার আউট হয়ে ফেরার পথে ম্লান হাসি ছিল তাঁর মুখে। টেলরের ওই শেষ ফেরাকে স্মরণীয় রাখতে সারা গ্যালারি উঠে দাঁড়িয়েছিল। উষ্ণ হাততালিতে ভরিয়ে দিয়েছেন তাঁরা।
Messages from around the cricketing world for @RossLTaylor ahead of his final match for New Zealand tomorrow at Seddon Park. #ThanksRosco #NZvNED pic.twitter.com/krmI1aUY2l
— BLACKCAPS (@BLACKCAPS) April 3, 2022
২০০৬ সালে একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হয় রস টেলরের। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নিউজিল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা রস টেলর ৪৪.৬৬ গড়ে ৭,৬৮৩ রান করেছেন। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধ শতরান রয়েছে তাঁর। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান ২৯০।
ব্ল্যাক ক্যাপসের হয়ে ২৩৬টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করা রস টেলরে ৪৭.৫৫ গড়ে সংগৃহীত রান ৮৬০৭। যার মধ্যে ২১টি শতরান এবং ৫১টি অর্ধ শতরান করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ১৮১
নিউজিল্যান্ডের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি ১০২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করে করেছেন ১৯০৯ রান। এই ফরম্যাটে কখনও সেঞ্চুরি না পেলেও ৭টি অর্ধ শতরান রয়েছে তাঁর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications