৪ দিনের টেস্ট নিয়ে কী মতামত দিলেন রুট, স্টোকস, ডু প্লেসিস?

৪ দিনের টেস্ট নিয়ে কী মতামত দিলেন রুট, স্টোকস, ডু প্লেসিস?

টেস্ট ম্যাচ ৫ দিনের থাকবে, নাকি দিন কমানো হবে? চার দিনের ফর্ম্যাট কী আদৌ টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে পারবে? তা নিয়ে জল্পনার মধ্যেই আইসিসি-র ভাবনাকে কার্যত দূরে ঠেলে দিলেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক যথাক্রমে জো রুট ও ফাফ ডু প্লেসিস। টেস্ট পাঁচ দিনের হোক, চান ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসও। এই পরিস্থিতিতে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে বিশ্ব।

কবে বৈঠক

কবে বৈঠক

এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। কমিটির মাথায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে। রয়েছেন রাহুল দ্রাবিড়, আন্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, শন পোলকের মতো ক্রিকেট কিংবদন্তীরাও।

৪ দিনের টেস্ট

৪ দিনের টেস্ট

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে।

নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

কী বললেন রুট

কী বললেন রুট

চার নয়, তিনি যে পাঁচ দিনের টেস্টের ভক্ত, তা স্পষ্ট জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। বলেছেন, হয়তো পাঁচ দিনের টেস্ট আয়োজন করতে আইসিসি-কে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, হয়তো দর্শক সমাগত হচ্ছে না, তা সত্ত্বেও এই ফর্ম্যাটের যে কোনও বিকল্প হয় না।

ডু প্লেসিসের বক্তব্য

ডু প্লেসিসের বক্তব্য

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের ফর্ম্যাটকে হয়তো সমর্থন দিতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু সে দেশের ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস কিন্তু টেস্ট সংক্ষিপ্ত করার পুরোপুরি বিপক্ষে। এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

বিরক্ত স্টোকস

বিরক্ত স্টোকস

টেস্টের দিন কমানো নিয়ে বিশ্বব্যাপী যে জল্পনা শুরু হয়েছে, তাতে বিরক্ত ইংল্যান্ডের অল-রাউন্ডার বেন স্টোকস। পরোক্ষে পাঁচ দিনের টেস্টের পক্ষেই সওয়াল করেছেন তিনি।

পক্ষে ও বিপক্ষে

পক্ষে ও বিপক্ষে

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটের নতুন ফর্ম্যাটকে স্বাগত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+