ভারত-ইংল্যান্ড টেস্ট: ভারতীয় স্পিনারদের অবলীলায় সামলে ইংল্যান্ডের বড় রানের আশা জাগালেন সিবলে-রুট

ভারত-ইংল্যান্ড টেস্ট: ভারতীয় স্পিনারদের অবলীলায় সামলে ইংল্যান্ডের বড় রানের আশা জাগালেন সিবলে-রুট

চেন্নাই টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে বড় রান তোলার আশা জাগাচ্ছে জো রুট ও ডম সিবলের পার্টনারশিপ। আজ টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৬৭। চা বিরতির কিছুক্ষণ আগে অর্ধশতরান পূর্ণ করেছেন সিবলে। শ্রীলঙ্কা সফরে তিনি প্রথম তিন ইনিংসে ব্যর্থ হয়েছিলেন।

ভারত-ইংল্যান্ড টেস্ট: ভারতীয় স্পিনারদের অবলীলায় সামলে ইংল্যান্ডের বড় রানের আশা জাগালেন সিবলে-রুট

যথাক্রমে ২, ৪ ও ০ রানে আউট হন। তবে দ্বিতীয় তথা শেষ টেস্টে অপরাজিত ছিলেন ৫৬ রানে। এদিন যেন সেখান থেকেই শুরু করেছেন। রুট যে বলেছিলেন ভারতীয় বোলারদের মাথার উপর চড়তে দেবেন না, সেই রণকৌশল এখনও অবধি সফল। এমনকী রুট নিজে শ্রীলঙ্কায় স্পিনারদের বিরুদ্ধে বেশি স্যুইপ মেরে সাফল্য পেলেও এদিন তত বেশি ওই শট মারতে দেখা যাচ্ছে না তাঁকে।

রুট শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ২২৮ ও দ্বিতীয় টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলে এসেছেন। নিজের শততম টেস্টেও তিনি অর্ধশতরানের দোরগোড়ায়। আত্মবিশ্বাসের সঙ্গেই ভারতের তিন স্পিনারকে অবলীলায় সামলাচ্ছেন রুট, সিবলেরা। বল হাঁটুর উপর উঠছে না। টিপিক্যাল চিপক পিচের এমন চরিত্র কিন্তু চতুর্থ ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং করা কঠিন করে দিতে পারে। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৪০ । সিবলে ৫৩ ও রুট ৪৫ রানে অপরাজিত আছেন।

এদিন প্রথম সেশনে প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি জো রুটের দল। শুরু থেকেই সাবধানী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার ডমিনিক সিবলে ও ররি বার্নস। তবে ম্যাচে যশপ্রীত বুমরার প্রথম বলেই বার্নসের সাজঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দি করতে পারেননি উইকেটকিপার ঋষভ পন্থ। ম্যাচের ২৪তম ওভারের পঞ্চম বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে কট বিহাইন্ড হন বার্নস। অশ্বিনের বলে তিনি সাজঘরে ফেরেন ৩৩ রান করে। ইংল্যান্ডের স্কোরবোর্ডে আর কোনও রান যোগ হওয়ার আগেই ২৬ তম ওভারের চতুর্থ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ড্যান লরেন্স। বুমরার বলে তিনি লেগ বিফোর হন। ২০১৮ সালে কেপটাউনে অভিষেকের পর এই প্রথম দেশের মাটিতে টেস্ট খেলছেন বুমরা।

হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। গতকাল অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে দলে নেওয়া হয়েছে। তাঁরা চেন্নাইয়ে দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে অনুশীলন করছিলেন। নাদিম প্রথম একাদশে রয়েছেন। তবে নাদিম বা সুন্দর, কেউই সেভাবে এখনও দাগ কাটতে পারেননি।

এর আগে চেন্নাইয়ে টেস্টে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৯ বার। ইংল্যান্ড জিতেছে তিনবার। শেষ তিন পারস্পরিক সাক্ষাৎ-সহ পাঁচবার জিতেছে ভারত। একটি টেস্ট ড্র হয়েছিল। ২০১৬ সালে শেষবার চেন্নাই টেস্টে দুই দল মুখোমুখি হয়। করুণ নায়ারের অপরাজিত ৩০৩ রানের সুবাদে ইনিংস ও ৭৫ রানে জেতে ভারত (Indian Cricket Team)। ১৯৮৪-৮৫ মরশুমের পর এই মাঠে টেস্ট জেতেনি ইংল্যান্ড। ভারতে অভিষেক ও ৫০তম টেস্ট খেলার পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট শততম টেস্ট খেলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+