World Record In T20Is: বয়স ১৭, টি২০ আন্তর্জাতিক অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট! বিশ্বরেকর্ড রোমালিয়ার
World Record In T20Is: মহিলাদের টি২০ আন্তর্জাতিক তো বটেই, পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে টি২০ আন্তর্জাতিকে নয়া বিশ্বরেকর্ড গড়ে চমক দিলেন রোমালিয়া (Rohmalia)। বয়স মাত্র ১৭।
অভিষেকেই তিনি তুলে নিলেন সাত উইকেট। সবচেয়ে বড় কথা কোনও রান খরচ না করেই। ইন্দোনেশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ার ম্যাচেই হলো এই বিশ্বরেকর্ড।

রোমালিয়ার জন্ম ২০০৬ সালের ৭ জুন। বালিতে ২৪ এপ্রিল আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর, ১৭ বছর ৩২৩ দিন। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ওইদিন দুটি টি২০ আন্তর্জাতিক খেলে ইন্দোনেশিয়া। পঞ্চম টি২০ আন্তর্জাতিকে রোমালিয়া ব্যাট হাতে ১৫ বলে ১৩ করার পর চমকে দেন বোলিং করতে গিয়ে।
ইন্দোনেশিয়া তুলেছিল ৫ উইকেটে ১৫১ রান। জবাবে খেলতে নেমে ১০.১ ওভারে ২০ রানে তৃতীয় উইকেট হারানো মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানেই অল আউট হয়ে যায়। রোমালিয়ার দাপটেই। তিনি ৩.২ ওভার হাত ঘুরিয়ে কোনও রান খরচ না করে তুলে নেন ৭ উইকেট। ষষ্ঠ টি২০ আন্তর্জাতিকে অবশ্য তিনি আর উইকেট পাননি। ৩ ওভারে দেন ৯ রান।
মহিলাদের টি২০ আন্তর্জাতিকে ইনিংসে ৭ উইকেট নতুন নয়। তবে শূন্য রানে সাত উইকেট আগে কখনও হয়নি। পুরুষদের টি২০ আন্তর্জাতিকেও এমন নজির নেই। মহিলাদের টি২০ আন্তর্জাতিকে রোমালিয়ার আগে আরও ২ ক্রিকেটার ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন। তবে তাঁদের সকলকেই টপকে গেলেন রোমালিয়া।
২০২১ সালে টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের সিমার ফ্রেডেরিক ওভারজিক (Frederique Overdijk) ফ্রান্সের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন তিন রান খরচ করে। আর্জেন্তিনার অ্যালিসন স্টকসও ৩ রানের বিনিময়ে ৭ উইকেট নেন পেরুর বিরুদ্ধে।
রোমালিয়া-সহ ইন্দোনেশিয়ার বোলারদের দাপটে মঙ্গোলিয়ার সাত ব্যাটার কোনও রান পাননি। ৬ জন শূন্য রানে আউট হন, একজন অপরাজিত থাকেন শূন্য রানে। পুরুষদের টি২০ আন্তর্জাতিকে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসই একমাত্র ৭ উইকেট নিয়েছিলেন। গত বছর জুলাইয়ে কুয়ালালামপুরে চিনের বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার ছিল ৪ ওভার ১ মে়ডেন ৮ রান খরচ করে ৭ উইকেট। ফলে সকলকেই টেক্কা দিলেন সপ্তদশী রোমালিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications