রোহিতের অপরাজিত অর্ধশতরান, ব্যর্থ রাহুল, নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চালকের আসনে ভারত

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ভারত থামিয়ে দিয়েছিল ১৭৭ রানে। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭। ৫৬ রানে অপরাজিত রোহিত শর্মা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতকে অন্য কারও উপর নির্ভর করতে হবে না যদি চার টেস্টের সিরিজের তিনটিতেই জয় আসে। নাগপুর টেস্টের যা গতিপ্রকৃতি তাতে রোহিত শর্মার দলই জেতার বিষয়ে ফেভারিট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে দিনের শেষে ভারত পিছিয়ে ১০০ রানে, হাতে ৯ উইকেট।

 নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চালকের আসনে ভারত

প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২৪ ওভারে ১ উইকেটে ৭৭। রোহিত শর্মা কেরিয়ারের ১৫তম অর্ধশতরান পূর্ণ করেছেন। শতরান থেকে তিনি আর ৪৪ রান দূরে। রবিচন্দ্রন অশ্বিন নাইটওয়াচম্যান হিসেবে নেমে খাতা খোলেননি। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২৪ ওভারে ১ উইকেটে ৭৭। রোহিত শর্মা কেরিয়ারের ১৫তম অর্ধশতরান পূর্ণ করেছেন। শতরান থেকে তিনি আর ৪৪ রান দূরে। রবিচন্দ্রন অশ্বিন নাইটওয়াচম্যান হিসেবে নেমে খাতা খোলেননি। লোকেশ রাহুল ভারতীয় দলের সহ অধিনায়ক। বিয়ের পর এদিনই প্রথম দেশের হয়ে খেলতে নামলেন। কিন্তু রান না পাওয়ায় তাঁর উপর চাপ বাড়ল নিশ্চিতভাবেই। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী সোজাসুজি বলেছিলেন, ফর্মের নিরিখেই রাহুলকে প্রয়োজনে বসিয়ে শুভমান গিলকে খেলানো হোক। যদিও রাহুলকে সুযোগ দেন টিম ম্যানেজমেন্ট।

এদিন রোহিত শর্মাই ভারতের রান তোলার গতি বাড়ানোর কাজ শুরু করেন। রাহুল সঙ্গত দিচ্ছিলেন। কিন্তু ২৩তম ওভারে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট খেলতে নামা টড মার্ফির বলে তাঁরই হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ৭১ বলে ২০ রানের ইনিংসে রয়েছে একটি চার। এই পরিস্থিতিতে তিনি কতদিন দলে জায়গা ধরে রাখতে পারবেন সেটাই বড় প্রশ্ন। ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৭৬ রান। অধিনায়ক রোহিত শর্মা এদিন ৬৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৯টি চার ও একটি ছয় মেরেছেন। ২৪ ওভারের মধ্যে ১৭ ওভার করেছেন অজি স্পিনাররা। নাথান লিয়ঁর ১০ ওভারে ৩টি মেডেন, ৩৩ রানের বিনিময়ে তিনি কোনও উইকেট পাননি। টড মার্ফি ৭ ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। প্যাট কামিন্স একটি মেডেন-সহ চার ওভারে ২৭ ও স্কট বোল্যান্ড একটি মেডেন-সহ ৩ ওভারে ৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।

এর আগে, টস জিতে ব্য়াট করতে নেমে অস্ট্রেলিয়া ৬৩.৫ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যায়। সর্বাধিক ৪৯ রান করেন মার্নাস লাবুশানে। স্টিভ স্মিথ ৩৭, অ্যালেক্স ক্যারি ৩৬ ও পিটার হ্যান্ডসকম্ব ৩১ রান করেন। অক্ষর প্যাটেল পেয়েছেন পাঁচটি উইকেট। রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গিয়েছে তিনটি। মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া ট্রাভিস হেডকে বাদ দেওয়ায় সেই সিদ্ধান্তের সমালোচনা করছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। এই টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব ও কেএস ভরতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+