টি ২০ বিশ্বকাপে ফর্মে ফিরলেন রোহিত শর্মা, অর্ধশতরান হাঁকানোর সঙ্গে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে গড়লেন জোড়া নজির
টি ২০ বিশ্বকাপে ফর্মে ফিরলেন রোহিত শর্মা। আজ সিডনিতে জীবন পেলেও তাঁর ব্যাট থেকে এসেছে দায়িত্বশীল অর্ধশতরান। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুবাইয়ে করেছিলেন ৪১ বলে ৭১ রান। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওপেনিং জুটি ব্যর্থ হলেও রোহিত খেললেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস।

এদিন তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়। টি ২০ বিশ্বকাপে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এদিনই যুবরাজ সিংয়ের থেকে ছিনিয়ে নিলেন হিটম্যান। টি ২০ বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়াল ৩৪, যুবরাজের রয়েছে ৩২টি। বিরাট কোহলি এখনও অবধি টি ২০ বিশ্বকাপে ২৬টি ওভার বাউন্ডারি মেরেছেন। উল্লেখ্য, টি ২০ আন্তর্জাতিকে অবশ্য সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে হিটম্যানেরই দখলে। টি ২০ আন্তর্জাতিকে ১৮১টি ছক্কা মেরেছেন হিটম্যান। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ছক্কার সংখ্যা ১১৫, তার মধ্যে টি ২০ বিশ্বকাপে রয়েছে ২৬টি। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে ক্রিস গেইলের। তিনি ২০০৭ থেকে ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ পর্যন্ত মোট ৬৩টি ছক্কা মেরেছেন। এই তালিকায় তাঁর পরেই রয়েছেন রোহিত।
50-run partnership comes up between @ImRo45 & @imVkohli 🙌🙌
— BCCI (@BCCI) October 27, 2022
After 10 overs, #TeamIndia are 67/1
Live - https://t.co/Zmq1aoK16Q #INDvNED #T20WorldCup pic.twitter.com/kZJyhXAOPZ
টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখেও তিলকরত্নে দিলশানের রেকর্ডে থাবা বসালেন রোহিত। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামলেই টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে চলে আসবে রোহিতের দখলে। দিলশান ২০০৭ থেকে ২০১৬ সাল অবধি টি ২০ বিশ্বকাপে মোট ৩৫টি ম্যাচ খেলেছিলেন। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ খেলা রোহিত এদিন টি ২০ বিশ্বকাপে কেরিয়ারের ৩৫টি ম্যাচ খেললেন। পাকিস্তানের শোয়েব মালিক ও শাহিদ আফ্রিদি টি ২০ বিশ্বকাপে ৩৪টি করে ম্যাচ খেলেছেন।
FIFTY for #TeamIndia Captain @ImRo45 👏👏
— BCCI (@BCCI) October 27, 2022
This is his 29th half-century in T20Is.
Live - https://t.co/GVdXQKGVh3 #INDvNED #T20WorldCup pic.twitter.com/WA1OnIh5ct
টি ২০ বিশ্বকাপে রোহিত শর্মার অর্ধশতরানের সংখ্যা দাঁড়াল ৯টি। চলতি টি ২০ বিশ্বকাপে এটিই তাঁর প্রথম অর্ধশতরান। বিরাট কোহলির পর ভারত অধিনায়ক হিসেবে টি ২০ বিশ্বকাপে তিনি অর্ধশতরান করার নজিরও গড়ে ফেললেন। রোহিত ৩৫ ম্যাচে ৯০৪ রান করেছেন। বিরাট কোহলি অবশ্য টি ২০ বিশ্বকাপে ২৩টি ম্যাচ খেলে ৯৮৯ রান করেছেন। তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১২। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন মাহেলা জয়বর্ধনে। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিতে পারেন।












Click it and Unblock the Notifications