Rohit Sharma: হিরোগিরি নয়! বাইক চালকদের সচেতন করতে পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে আসরে নামলেন রোহিত শর্মা
ট্রাফিক আইন মানার জন্য পথচারী হোক বা গাড়ি চালকদের জন্য সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এমনকি বছরের নির্দিষ্ট সময়ে পথ নিরাপত্তা সপ্তাহও পালন করা হয়। কিন্তু তাও গাড়ি চালক বিশেষ বাইক চালকদের মধ্যে হুশ ফেরে না। এবার সচেতনতার বার্তা দিতে রোহিত শর্মার সরণাপন্ন হল পশ্চিমবঙ্গ পুলিশ।
সমাজে বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে ট্রাফিক আইন মানার বা রাস্তায় সচেতনভাবে নিয়ম মেনে গাড়ি চালানোর প্রচার চালায় কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ। এবার রোহিত শর্মাকেও সেই কাজে যুক্ত করে নিল পশ্চিমবঙ্গ পুলিশ। সমাজ মাধ্যমে রাঁচি টেস্টের একটি ভিডিও তুলে ধরা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেখানে রোহিত বলছেন বেশি হিরোগিরি করো না।

রোহিতের এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। যার মধ্য দিয়ে বাইক আরোহীদের বেশি হিরোগিরি না করার বার্তা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। হেলমেট পড়েই যে বাইক চালানো আব্যশিক কর্তব্য সেই সচেতনতার পাঠই দিতে চেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভিডিও-তে সেই বার্তাই তুলে ধরা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
No herogiri please!
— West Bengal Police (@WBPolice) February 27, 2024
..
..#SafeDriveSaveLife pic.twitter.com/BglrD44wpV
সিলি পয়েন্টে ফিল্ডিং করতে ফিল্ডার দাঁড়ালে সাধারণত হেলমেট এবং শিন প্যাড পরেই দাঁড়াতে দেখা যায়। না হলে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রাঁচি টেস্টের তৃতীয় দিনে কিছুটা সাহসীকতার পরিচয় দিতে যান সরফরাজ। হেলমেট ছাড়াই সিলি পয়েন্টে ফিল্ডিং করতে গিয়েছিলেন। সতীর্থের হিরোগিরি চোখ এড়ায়নি রোহিতের। সঙ্গে সঙ্গেই সরফরাজকে কড়া ধমক দেন।












Click it and Unblock the Notifications