Rohit Sharma's Car: রোহিতের ল্যাম্বরগিনিতে রয়েছে বিশেষ কলকাতা-যোগ, গাড়ির দামও চমকপ্রদ

Rohit Sharma's Car: রোহিত শর্মা দলীপ ট্রফিতে খেলবেন না। ছুটি কাটিয়ে একেবারে বাংলাদেশ সিরিজে নেতৃত্ব দেবেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো রোহিতের গাড়ির ভিডিও।

মুম্বইয়ের রাস্তায় নীল-কালো কম্বিনেশনের ল্যাম্বরগিনি গাড়ি চালাতে দেখা গেল হিটম্যানকে। এই গাড়ির সঙ্গে রয়েছে কলকাতার বিশেষ যোগ।

Rohit Sharma s Car -

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে রোহিত নিজেই চালাচ্ছেন তাঁর ল্যাম্বরগিনি উরুস গাড়িটি। যাঁরা ছবি তুলছিলেন তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা গিয়েছে রোহিতকে। গাড়িটির নম্বর এমএইচ ০১ ইবি ০২৬৪। এই ০২৬৪-এর সঙ্গেই রয়েছে কলকাতা কানেকশন।

উল্লেখ্য, রোহিতের গ্যারাজে অনেক বহুমূল্য গাড়ি রয়েছে। তবে এবার নজর কাড়লেন ল্যাম্বরগিনি নিয়ে রাস্তায় বেরিয়ে। রোহিত শর্মার একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বাধিক স্কোর ২৬৪। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ইডেনে খেলেছিলেন সেই ইনিংস।

নিশ্চিতভাবেই সেই ইনিংসটি রোহিতের অত্যন্ত পছন্দের। ৩৩টি চার ও ৯টি ছয়ের সাহায্যে সেদিন ক্রিকেটের নন্দনকাননে একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বাধিক রানের বিশ্বরেকর্ডটি নিজের দখলে নেন রোহিত। রোহিত ওই রান করেছিলেন ১৭৩ বল খেলে। ভারত ৫ উইকেটে ৪০৪ তুলে সিরিজের চতুর্থ ওডিআই জিতেছিল ১৫৩ রানে।

রোহিত যখন ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন মুম্বইয়ের রাস্তায়, তাঁর পরনে ছিল ভারতীয় দলের ট্রাভেল জার্সি বা ভারতীয় দল কোনও সফরে গেলে যে জার্সি ক্রিকেটাররা পরে থাকেন সেটাই। রোহিত মুম্বইয়ে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি তিনি শেয়ার করেছিলেন মুম্বইয়ের যে বন্ধুদের সঙ্গে তিনি ক্রিকেট খেলতেন, তাঁদের সঙ্গে সাক্ষাতের ছবি।

টি২০ বিশ্বকাপ জিতে মুম্বইয়ে ফেরার পর রোহিতের বন্ধুরা তাঁকে স্বাগত জানিয়েছিলেন। টি২০ বিশ্বকাপের পর রোহিত শুধু শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে খেলেছেন। নিজে ব্যাট হাতে সফল হলেও ভারত সিরিজ হেরে ফিরেছে। রোহিত যে অভিজাত গাড়িটি চালাচ্ছিলেন মুম্বইয়ে, সেটির দাম সাড়ে চার কোটি টাকার উপর বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+