Rohit Sharma: টেস্ট ক্রিকেট থেকে দ্রুত অবসর! কতদিন খেলবেন একদিনের ক্রিকেট? আভাস দিলেন রোহিতের কোচ

বিশ্বকাপ জেতার পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। তবে টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছরের রোহিত কতদিন টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে খেলবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

মনে করা হচ্ছে ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই লাল বলে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা। এবার ছাত্রের অবসরের বিষয় নিয়ে মুখ খুললেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ লাড রোহিত শর্মার অবসর জল্পনা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। টেস্ট এবং একদিনের ক্রিকেটে কতদিন রোহিতকে দেখা যাবে? সেটা নিয়েও আভাস দিয়েছেন।

কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপ জিতেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। বিশ্বকাপ জেতার পরই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতোই রোহিতও ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় নিলেও তাঁর ছাত্র আমি কয়েক বছর যে একদিনের ক্রিকেট খেলবে সে বিষয়ে আশা প্রকাশ করেছেন দীনেশ লাড।

সাক্ষাৎকারে রোহিতের কোচ জানিয়েছেন, আমি রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসরের এখনই কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি এখনই বলতে পারছি না যে রোহিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরেই লাল বলে ক্রিকেট থেকে অবসর নেবেন। হয়তো সেটা হতেও পারে কারণ তাঁর বয়স বাড়ছে, তাই বয়সের কথা বিবেচনা করি টেস্ট থেকে অবসর নিতে পারেন রোহিত।'

টেস্ট ক্রিকেট থেকে দ্রুত অবসর নিলে তার নেপথ্যে রোহিতের আরও একটি কারণ তুলে ধরেছেন তাঁর ছোটবেলার কোচ। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ফাইনালে তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতীয় দলের। সেই আক্ষেপ এখনও রোহিতের মধ্যে রয়েছে। টি২০ বিশ্বকাপ জেতার পরও।

আগামী তিন বছর পর ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, এবং নাবিবিয়াতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দীনেশ লাড আশা করেছেন, সেই বিশ্বকাপে অংশ নেবেন রোহিত। তাঁর কথায়, টেস্ট ক্রিকেটকে দ্রুত বিদায় দিলে তার নেপথ্যে রোহিতের একদিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কারণ থাকতে পারে। আমি আশাবাদী রোহিত ২০২৭ সালের একদিনের বিশ্বকাপেও খেলবে। রোহিত যে ধরনের ক্রিকেটার তাতে তারঁ পক্ষে ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ না খেলার কোন কারণ নেই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+