Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rohit Sharma's Birthday: রোহিতকে শুভেচ্ছার বন্যা, টিম হোটেলে স্ত্রী-কে নিয়েই করলেন সেলিব্রেশন, দেখুন ভিডিও

ক্যালেন্ডারে কথা বলছে আজ ৩০ এপ্রিল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। গত এক বছরে রোহিত ভারতকে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। ফলে এবারে জন্মদিনটা খুবই স্পেশ্যাল। তার উপর পরিবারে এসেছে নতুন সদস্য, রোহিতরা এখন তিন থেকে চার। ৩৮ বছরে পা দিলেন রোহিত শর্মা।হিটম্যানের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছা জোয়ার সোশ্যাল মিডিয়াতে।

গোটা ক্রিকেট মহল ভারত অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। বর্তমানে জয়পুরে রয়েছেন রোহিত শর্মা। আগামীকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা রয়েছে। জয়পুরের টিম হোটেলেই স্ত্রী রিতিকাকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করলেন রোহিত শর্মা। স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কাটলেন এমনকি কেকের টুকরো রিতিকা খাইয়েও দিলেন রোহিতকে। এরপরে একে অপরকে আলিঙ্গন করলেন। খুশির মুহূর্ত ধরা পড়ছিল দুজনের চোখে মুখেই।

Rohit Sharma s 38th birthday

শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয় আইপিএলের অন্য ফ্রাঞ্চাইজিগুলিও রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা বার্তায় রোহিতের ছবির সঙ্গে রাখা হয়েছে দুটি আইসিসি ট্রফি, সেইসঙ্গে লেখা হয়েছে শুভ জন্মদিন এক এবং অদ্বিতীয় রোহিত শর্মা।

আরসিবি দলের পক্ষ থেকেও রোহিতের যে ছবি পোস্ট করা হয়েছে তার মধ্যে রয়েছে দুটি আইসিসি ট্রফি হাতে নেওয়া ছবি। সেই সঙ্গে লেখা হয়েছে ভারতের টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভারতের অন্যতম একজন সেরা ওপেনার।

চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকেও রোহিতকে শুভেচ্ছা জানানো হয়েছে সেখানে লেখা হয়েছে দেশের অধিনায়ককে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। পাঞ্জাব কিংস দলের পক্ষ থেকেও রোহিতের দুটি আইসিসি ট্রফির হাতে নেওয়া ছবি পোস্ট করে লেখা হয়েছে জন্মদিনে কি আর বলা যায় শুভ জন্মদিন ছাড়া। যুবরাজ সিং, সুরেশ রায়নার মত ক্রিকেটাররাও রোহিত শর্মা কে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

২০০৮ সালে আইপিএলের সূচনাতে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। তারপর রিকি পন্টিং দায়িত্ব নিলেও মুম্বইকে সেভাবেব সাফল্য দিতে পারেন নি। অবশেষে ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পান রোহিত। হিটম্যান ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। ২০১৩ সালে রোহিতের হাতে অধিনায়ক হন। তারপর থেকে ইতিহাস গড়েছে মুম্বই। তবে বর্তমানে রোহিত আর অধিনায়ক নেই, ক্রিকেটার হিসাবেই দলে আছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+