এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা! বিরাট থাকলেও দলকে নেতৃত্ব দেবেন এই তারকা

এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা! বিরাট থাকলেও দলকে নেতৃত্ব দেবেন এই তারকা

এজবাস্টনে পঞ্চম টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সার্ভিস হয়তো পাবে না ভারতীয় দল। রোহিত শর্মা কোভিড আক্রান্ত হয়েছেন সেই খবর আগেই প্রকাশিত হয়েছিল, ফলে তাঁর পঞ্চম টেস্টে খেলার বিষয়ে আগে থেকেই তৈরি হয়ে রয়েছে অনিশ্চিয়তা, যদিও এখনও সরকারী ভাবে বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। পিটিআই-এর খবর অনুযায়ী, রোহিত শর্মাকে এই টেস্টে পাওয়া যাবে না এবং তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।

এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা! বিরাট থাকলেও দলকে নেতৃত্ব দেবেন এই তারকা

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্ততি ম্যাচের সময়ে রোহিতের কোভিড ধরা পড়ে। তিনি প্রথম ইনিংসে ২৫ রান করেন কিন্তু কোভিড পজিটিভ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসেননি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এজবাস্টনে বুধবারের অনুশীলনে দেখা যায়নি রোহিতকে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বিসিসিআই-এর এক আধিকারি পিটিআই'কে বলেছেন, "টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। ও এখনও নিভৃতবাসে রয়েছে। কে এল রাহুল রাহুলের অনুপস্থিতিতে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ দলকে নেতৃত্ব দেবেন।" ৩৬তম অধিনায়ক হতে চলেছেন বুমরাহ যিনি ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। ২৯ টেস্টে ১২৩টি উইকেট নিয়েছেন বুমরাহ।

তবে, ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, এখনও একটি টেস্ট হবে রোহিত শর্মা। বৃহস্পতিবার হবে সেই টেস্ট। তার পরই বিসিসিআই সিদ্ধান্ত নেবে রোহিতকে দলে রাখা হবে কি না!

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। চারটি টেস্ট আয়োজন করা সম্ভব হলেও পঞ্চম টেস্টের আগে দুই দলের শিবিরে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই টেস্টটি স্থগিত রাখা হয়। বিসিসিআই এবং ইংল্যান্ড পঞ্চম টেস্টটি এই বছর আয়োজন করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+