রোহিত শর্মা ছুঁতে পারবেন সুনীল গাভাসকরের কীর্তি? আমেদাবাদে টেস্ট শতরানেই পিছনে ফেলবেন অনেককে

ভারত অধিনায়ক হিসেবে নয়া মাইলস্টোন স্পর্শ করার মুখে রোহিত শর্মা। আমেদাবাদে টেস্ট শতরান পেলেই থাবা বসাবেন সুনীল গাভাসকরের কীর্তিতে।

কাল থেকে আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই টেস্ট ড্র রাখলে ভারত সিরিজ জিতবে। যদিও তাতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা সুনিশ্চিত হবে না। ফলে রোহিত শর্মার দল আমেদাবাদ টেস্ট জিতেই ওভালের টিকিট আদায় করে নিতে চাইছে। এই টেস্টে রোহিত শর্মা স্পর্শ করে ফেলতে পারেন সুনীল গাভাসকরের কীর্তি।

রোহিত শর্মা ছুঁতে পারবেন সুনীল গাভাসকরের কীর্তি?

ভারত এর আগে বিরাট কোহলির অধিনায়কত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। এবার রোহিত শর্মার অধিনায়কত্বে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার হাতছানি রয়েছে ভারতের সামনে। চলতি সিরিজে রোহিত শর্মাই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি শতরান পেয়েছেন। তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার চলতি সিরিজে ২০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেননি। রোহিত নাগপুর টেস্টে ১২০ রান করেছিলেন। দিল্লি টেস্টে করেন ৩২ ও ৩১ এবং ইন্দোর টেস্টে দুই ইনিংসেই ১২ রানে আউট হন। টেস্টে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একটিই শতরান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর টেস্ট শতরান নেই। টেস্টে রোহিতের ৯টি শতরান রয়েছে। তার আটটিই দেশের মাটিতে।

আগের তিনটি টেস্টের চেয়ে আমেদাবাদের উইকেট অন্যরকম হবে বলে জানা যাচ্ছে। পিচে কিছুটা বাউন্সও থাকবে। রোহিতও চাইবেন এই টেস্টে ব্যাট হাতে সাফল্য পেয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে। আমেদাবাদ টেস্টে রোহিত শতরান পান তাহলে স্পর্শ করবেন সুনীল গাভাসকরের কীর্তি। সানি ছাড়া আর কেউ ভারত অধিনায়ক হিসেবে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে একটির বেশি শতরান পাননি। সুনীল গাভাসকর ভারত অধিনায়ক হিসেবে অজিদের বিরুদ্ধে দুটি টেস্ট শতরান করেছেন ভারতের মাটিতে। ১৯৭৯ সালে ছয় টেস্টের সিরিজে গাভাসকর করেছিলেন ৪২৫ রান। কিম হিউজের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকর ২টি শতরান ও ২টি অর্ধশতরান করেছিলেন।

মহেন্দ্র সিং ধোনি ৮টি টেস্টে দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে একটি শতরান করেছেন। ভারতের অধিনায়কদের মধ্যে অস্ট্রেলিয়া সিরিজের টেস্টে তাঁর ৬৪৩ রান এখনও অবধি সর্বাধিক। মনসুর আলি খান পতৌদি ৮ টেস্টে ১টি শতরান-সহ ৪৯০ রান করেছেন। মহম্মদ আজহারউদ্দিন অজিদের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, ৩১১ রান করেছেন, রয়েছে একটি শতরান। কপিল দেব ৩ টেস্টে ভারত অধিনায়ক হিসেবে অজিদের বিরুদ্ধে ১২০ রান করেছেন, রয়েছে ১টি শতরান। রোহিত শর্মা তিনটি টেস্টে এখনও অবধি করেছেন ২০৭ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+