Rohit Sharma: অবসর জল্পনাকে পাঠালেন মাঠের বাইরে, রোহিতের ফোকাসে শুধুই বিশ্বকাপ জয়
ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই চূড়ান্ত হতাশ দেখিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। তারপর থেকেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কিন্তু ফের একবার হিটম্যান নিজের অবসর জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, সেইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর লক্ষ্যের কথা।
ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও একবার স্পষ্ট করেছেন এই মুহূর্তে অবসরের কথা ভাবছেন না এবং দলের সাথে বিশ্বকাপ জিততে আগ্রহী। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানের বিশেষ সংস্করণে এড শিরান এবং গৌরব কাপুরের সাথে কথা বলার সময় রোহিত আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।সেইসঙ্গে রোহিত এও জানান যে আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। তাঁর আশা, ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

বিশ্বকাপ জয় প্রসঙ্গে বিখ্যাত গায়কের প্রশ্নের উত্তরে হিটম্যান বলেন, হ্যাঁ, আমি সত্যিই ওটা জিততে চাই! আমি একটা বিশ্বকাপ খেতাব জিততে চাই।'আমি আসলে অবসর নিয়ে ভাবিনি। কিন্তু, জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে জানি না। আমি এখনও এই সময়ে ভাল খেলছি - তাই আমি ভাবছি আমি আরও কয়েক বছর চালিয়ে যাব এবং তারপরে, আমি জানি না। আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই এবং ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, আশা করি ভারত ফাইনাচলে উঠতে পারবে।'
শুধু অবসর নয় একইসঙ্গে নিজের কোচিং প্রসঙ্গে মুখ খুলেছেন হিটম্যান। এই প্রসঙ্গে বর্তমান ভারত অধিনায়ক বলেন, 'কোচিং নিয়ে আমি এখনও পর্যন্ত কোনও চিন্তাভাবনা করিনি। জীবন আমাকে কোথায় নিয়ে যাবে, সেটা আমি নিজেও জানি না। তাই এটা নিয়ে বলার সময় আসেনিো।'
চলতি মাসেই ৩৭ বছরে পা দেবেন রোহিত শর্মা। ২০০৭ সালে ভারতের হয়ে অভিষেক হয় রোহিতের। প্রথম বেশ কয়েক বছর লড়াই করার পর ২০১৩ সালে ওডিআইতে ওপেনিং শুরু করেন তিনি। এরপর ২০১৯ সালে টেস্টে ইনিংস ওপেন করার সুযোগ পান। তিন ফরম্যাটেই রোহিত এখন ভারতের অধিনায়ক। আইপিএলের পর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। রোহিতের অধিনায়কত্বেই টুর্নামেন্টে নামবে ভারতীয় দল।সাদা বলের ক্রিকেটে রোহিতের বিকল্প খুঁজে বের করা এখনও কঠিন কাজ।
বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেন, 'আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে ঘটছিল। আমরা সেই ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতেছি, আমি ভেবেছিলাম, এখন আমরা মাত্র এক ধাপ দূরে। আমরা সবকিছু ঠিকঠাক করছি। কিন্তু ফাইনামলেও ভালো খেলেও জিততে পারিনি।'












Click it and Unblock the Notifications