Rohit Sharma: সাদা জার্সিতে রোহিতের কেরিয়ারের সমাপ্তি! টেস্ট ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন কে?

ভারতীয় দলের মিশন এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর রয়েছে আইপিএল। ফলে আগামী কয়েক মাস ভারতের কোনও টেস্ট সিরিজ নেই। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে আগামী জুন জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিলেতের মাটিতে সেই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ সংস্করণের যাত্রা শুরু করবে ভারতীয় দল

কিন্তু এর পরের টেস্টে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে কি দেখা যাবে রোহিত শর্মাকে? এই প্রশ্ন এখন থেকেই ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। সিডনিতে বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে সুযোগ পাননি হিটম্যান। তখন থেকেই রোহিতের টেস্টে অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু রোহিত যাবতীয় জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

রোহিত আগেই জানিয়েছেন, এখনই তাঁর অবসরের কোনও পরিকল্পনা নেই। রোহিতের অবসরের পরিকল্পনা না থাকলেও আগামী দিনে তাঁকে ভারতীয় টেস্ট দলে খেলতে দেখার সম্ভাবনা কিন্তু কম। শনিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে রোহিতকে সম্ভবত আর টেস্ট দলে সুযোগ দেওয়া হবে না।

এর ফলে প্রশ্ন উঠছে রোহিত কে সুযোগ দেওয়া না হলে কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক। এই ক্ষেত্রে নাম উঠে আসছে জসপ্রীত বুমরাহের। এর আগে তিনি তিনটি টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। রোহিতের ডেপুটি হিসাবে কাজ করেছেন বেশ অনেকটা সময় ধরেই। এবার টেস্টে তাঁর কাঁধেই নেতৃত্বের ভার তুলে দিতে পারে বিসিসিআই।

বর্তমানে চোটের তালিকায় রয়েছেন তারকা পেসার বুমরাহ। ফলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলতে পারবেন না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলে তাঁর খেলা নিয়ে খুব একটা সংশয় নেই এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও তিনি ভারতীয় দলে থাকবেন। তবে পিটিআই রিপোর্ট বলছে বুমরাহের দায়িত্ব বাড়তে চলেছে। এবার তাঁকে টেস্টে স্থায়ী অধিনায়ক হিসাবেই দেখা যেতে পারে।

একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন, বুমরাহ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে কামব্যাক করবেন এবং তিনি সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এক্ষেত্রে রোহিত শর্মাকে সম্ভবত আর টেস্ট দলের জন্য সুযোগ দেওয়া হবে না। রোহিত শর্মার টি২০ আন্তর্জাতিক থেকে আগেই অবসর নিয়েছেন। ফলে টি২০ ক্রিকেটে ভারতের অধিনায়ক এখন সূর্যকুমার যাদব।

এবার টেস্টেও শোনা যাচ্ছে বুমরাহের নাম। রোহিত কি শুধুমাত্র আগামী দিনে একদিনের ক্রিকেটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন! নাকি পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর গ্রহণ করে নেবেন? যদি রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সেক্ষেত্রে একদিনের ফরম্যাটেও নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

আপাতত চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিতের ডেপুটি হয়েছেন শুভমান গিল তবে পরবর্তীকালে অধিনায়ক হিসেবে গিলকেই দায়িত্ব দেওয়া হবে নাকি অভিজ্ঞ পাণ্ডিয়াকে নেতৃত্বের ভার দেওয়া হবে সেটা নিয়েও চর্চা অব্যাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+