ওভালে তাঁর শটে আঘাত পাওয়া মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
ওভালে তাঁর শটে আঘাত পাওয়া মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন রোহিত শর্মা। ৫৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার না পেলেও তাঁর চোখ ধাঁধানো ব্যাটিং লন্ডনের কেনিংটন ওভালে উপস্থিত ক্রিকেটপ্রমীদের চোখকে আরাম দিয়েছে।

ইংল্যান্ডের ১১১ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং শিখর ধাওযার প্রথম উইকেটেই তুলে নেয় ১১৪ রান যার ফলে দশ উইকেটে ভারতীয় দল ম্যাচ জিতে নেয়। ছয়টি টার এবং পাঁচটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের মারা পাঁচটি ছয়ের মধ্যে একটি ৬ বছর বয়সী একটি বাচ্চা মেয়ে লাগে।
লং লেগ-এ ডেভিড উইলির বলকে রোহিত বাউন্ডারির বাইরে পাঠালে তা আঘাত করে সরাসরি গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে। বলের লাইন থেকে সরে নিজেকে আঘাত পাওয়া থেকে রক্ষা করতে পারেনি সে। এই ঘটনা চোখ এড়ানি ধারাভাষ্যের দায়িত্বে থাকা ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেট অ্যাথারটন এবং ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর।
অ্যাথারটন বলেন, "দেখে মনে হচ্ছে রোহিত শর্মার ছয়ে দর্শকের মধ্যে কারোর লেগেছে। আশা করি কেউ আঘাত পাননি।" রবি বলেন, "হ্যাঁ, সেই রকমটাই মনে হচ্ছে। যে ভাবে রোহিত ওই দিকে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে ও বুঝতে পেরেছে যে বলটা গিয়ে কারোর লেগেছে।"
পরবর্তীতে ইংল্যান্ড সমর্থকদের একটি গ্রুপ যা পরিচিত বার্মি আর্মি নামে তারা অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই মেয়েটির কথা উল্লেখ করে। ইংল্যান্ড দলের ফিজিওথেরাপিস্ট সঙ্গে সঙ্গে ওই মেয়েটির দিকে দৌড়ে যান ওই মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করতে, তবে জানা গিয়েছে কোনও মারাত্মক চোট পায়নি ওই বাচ্চাটি। ম্যাচের শেষে রোহিত শর্মা ওই মেয়েটির কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন।
লন্ডনে এই ম্যাচ জেতার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজের পরবর্তী ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে লর্ডসে। ওই ম্যাচে জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নেবে ভারত, যেমন ভাবে তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রথম দুই ম্যাচ জিতেই এক ম্যাচ বাকি থাকতে ভারত নিজেদের দখলে করে নিয়েছিল।
প্রথম ওডিআই ম্যাচে ভারতের এই জয়ের নেপথ্যে রোহিত শর্মা মারাত্মক ব্যাটিং-এর পাশাপাশি সব থেকে বড় ভূমিকা রয়েছে জসপ্রীত বুমরাহের। তিনি ১৯ রান খরচ করে ৬ উইকেট সংগ্রহ করেন এই ম্যাচে ৭.২ ওভারে। এর ফলে বুধবার প্রকাশিত আইসিসির ওডিআই ফরম্যাটে বোলারদের ক্রমতালিকায় বুমরাহ তিন ধাপ উঠে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া তিনটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি।












Click it and Unblock the Notifications