IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পরফরম্যান্স নিয়ে টুইট রোহিত শর্মার, দিলেন সাফাইও

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পরফরম্যান্স নিয়ে টুইট রোহিত শর্মার, দিলেন সাফাইও

আইপিএল ২০২২-এর শেষ চারে জায়গা করে নেওয়ার আশা রবিবার শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে হেরে শেষ হয়ে গিয়েছে আইপিএল-এর সফলতম দলের সমস্ত আশা। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের কাছে এখন স্রেফ নিয়মরক্ষা হয়ে দাঁড়িয়ে চলতি আইপিএল এবং চেষ্টা করে কিছুটা সম্মান পুনঃরুদ্ধারের প্রচেষ্টা ব্যাস।

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পরফরম্যান্স নিয়ে টুইট রোহিত শর্মার, দিলেন সাফাইও

দলের এই বিশ্রী পারফরম্যান্সে স্বভাবতই হতাশ রোহিত শর্মা। রবিবার টানা আট ম্যাচ হেরে প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে যাওয়ার পর টুইটারে দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য় মুম্বই ইন্ডিয়ান্সের অগুণিত সমর্থকেরা কাছে ক্ষমা চাইলেন দলনেতা রোহিত শর্মা এবং কিছু পিঠ বাঁচাতেই উল্লেখ করলেন, 'বহু স্পোর্টিং জায়ান্ট এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে।'

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নিজের করা টুইটে লিখেছেন, "এই প্রতিযোগীতায় আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি, কিন্তু এমনটা অনেক সময়েই হয়। বহু স্পোর্টিং জায়ান্টস এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। এই দলটাকে এবং এর পরিবেশকে আমি ভালবাসি। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আমাদের উপর ভরসা রেখেছেন এবং অবিরাম দলের আনুগত্য দেখিয়েছেন।"

রোহিতের এই টুইট ভাল মতোই গ্রহণ করেছেন সমর্থকেরা এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৬ পরাজিত হয় রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ-এর অধিনায়ক ৬২ বলে অপরাজিত ১০৩ রানে ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। লখনউ-এর ১৬৮/৬ রানের জবাবে মুম্বইয়ের ইনিংস থমকে যায় ১৩২/৮ রানে। আরব সাগরের তীরের ফ্রাঞ্চাইজিটির হয়ে এই ম্যাচে রোহিত শর্মাই (৩৯) সর্বোচ্চ রান করেন।

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পরফরম্যান্স নিয়ে টুইট রোহিত শর্মার, দিলেন সাফাইও

দশ দলের লিগে সকলের নীচে দশ নম্বরেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতে লখনউ জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+