হোলকারে হিট-ম্যান ধামাকা, দ্রুততম শতরানের নজির রোহিতের
বিরাট ছুটিতে ,সেই সময়ে দলের অধিনায়কত্বের দায়িত্বভার সামলাচ্ছেন রোহিত শর্মা।
মাত্র ৩৫ বলে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় শতরান করে ফেললেন হিটম্যান। শ্রীলঙ্কার বোলারদের দুরবস্থা বাড়িয়ে হোলকার স্টেডিয়ামের দর্শকদের দারুণ আনন্দ দিলেন।
সবচেয়ে দ্রুত শতরান রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। ডেভিড মিলারের সঙ্গে একই আসনে বসলেন ভারতের রোহিত। ২০১৭ সালে নিজেদের দেশে বাংলাদেশে-র বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন কিউয়ি ব্যাটসম্যান।
মাত্র ১২ তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে চার মেরে শতরান করেন তিনি। ৪৩ বলে ১১৮ রান করে আউট হন মুম্বই ড্যাশার। যেকোনও ফর্মাটে কোনও ভারতীয়র করা দ্রুততম শতরান হল এটি।
Watch out! Cricket balls are lying in the stands, in the 2nd tier. This pair is on fire #TeamIndia #INDvSL pic.twitter.com/ZNTC8IY4lB
— BCCI (@BCCI) December 22, 2017
বিরাট কোহলির বিয়ের ছুটিতে দায়িত্ব থাকা রোহিত শর্মা যেন আরও পরিণত। অধিনায়ক হিসেবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায় তাই করে দেখাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নিজের কেরিয়ারের তৃতীয় দুশো সেরে ফেলেছিলেন তিনি। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে একাধিক ২০০ করেছেন। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, মার্টিন গাপ্তিলের একটি করে দুশো রয়েছে।
২০১৪ সালের ১৩ নভেম্বর রোহিত বিশ্বরেকর্ড ২৬৪ রান করেছিলেন। ইডেনে সেটাই ছিল তাঁর প্রথম দ্বিশতরান।
Click it and Unblock the Notifications