Rohit Sharma: রোহিতের নেতৃত্বে ভারতের ফের আইসিসি খেতাব জয়ের সম্ভাবনা, বাজিমাত হবে ইউরেনাসের অবস্থানেই

Rohit Sharma: রোহিত শর্মার নেতৃত্বে কেটেছে ভারতের আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের খরা। চলতি বছর রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে টি২০ বিশ্বকাপ।

টি২০ থেকে অবসর নিয়েছেন রোহিত। আগামী বছর রয়েছে ২টি আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

Rohit Sharma

নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট হেরে যাওয়ায় ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট জিততে হবে। নয়তো তাকিয়ে থাকতে হবে অন্য সিরিজের ফলাফলগুলির উপর।

রোহিত সম্ভবত পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন না। তাঁর স্ত্রী রীতিকা সন্তানসম্ভবা। সুনীল গাভাসকর বলেছেন, রোহিত সব টেস্টে খেলতে না পারলে জসপ্রীত বুমরাহকে ভারত অধিনায়ক রাখা উচিত অস্ট্রেলিয়া সফরে। যদিও সানির বক্তব্যের বিরোধিতা করেছেন অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের বক্তব্যকে সমর্থন করেছেন রীতিকা।

গ্রিনস্টোন লোবো স্টারপ্লে: ক্রিকেট অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে দাবি করছে, রোহিতের নেতৃত্বে ভারত আরও একটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হবে। যে পূর্বানুমান নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু করে দিয়েছেন রোহিত-ভক্তরা। রোহিতের সৌভাগ্য নাকি সূচিত হবে ইউরেনাসের অবস্থানে।

লোবোর বক্তব্য, ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ জেতার কয়েক মাসের মধ্যেই ভারত রোহিতের নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ফলে দুটি চরম বিষয়েরই সাক্ষী থেকেছেন রোহিত। এখন বড় প্রশ্ন হলো, রোহিত কি দলকে ঘুরে দাঁড় করাতে পারবেন? অস্ট্রেলিয়া সফরে দলকে মোটিভেট করে কি ফাইনালের ছাড়পত্র নিশ্চিত করতে পারবেন?

রোহিত শর্মার কোষ্ঠী বিচার করে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, রোহিতের ক্ষেত্রে ইউরেনাস খুব শক্তিশালী। ইউরেনাস গ্রহ লিডারশিপকে বোঝায়। সপ্তম কক্ষ থেকে বোঝা যায় প্রতিবন্ধকতা পেরিয়ে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব কিনা। রোহিতের ক্ষেত্রে ইউরেনাস খুব শক্তিশালী থাকায় সাফল্যের সম্ভাবনা অনেকটাই।

রোহিত ইউরেনাসের অবস্থানের কারণেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ বার আইপিএল খেতাব জিতিয়েছেন। ভারতকেও সাফল্য এনে দিয়েছেন। টি২০ বিশ্বকাপ জিতেছেন। আরেকটি আইসিসি খেতাব জয়ের সম্ভাবনাও ভালোই রয়েছে।

জুন মাসে ইউরেনাস সেরা জায়গায় ছিল। ফলে রোহিতও টি২০ বিশ্বকাপ জিততে পেরেছেন বলে দাবি ওই জ্যোতিষ সংস্থার। তবে তারপর তা এমন জায়গায় ছিল তাতে ছয় মাসের জন্য কিছুটা দুর্বল হয়েছিল। যদিও ফের ইউরেনাস ফের শক্তিশালী জায়গায় গিয়েছে। তাতে বিদেশে অধিনায়ক রোহিতের সাফল্য পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষ অবধি রোহিতের হাতে ট্রফি উঠতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+