ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে 'ইডিয়ট' বলে ফেললেন রোহিত শর্মা! জেনে নিন কারণ
ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে 'ইডিয়ট' বলে ফেললেন রোহিত শর্মা! জেনে নিন কারণ
ভারতীয় ক্রিকেট দলের হয়ে বাঁ-হাতি শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথোপকথনে গব্বরকে নিয়ে নানা রসিকতাও করলেন হিটম্যান।

রোহিত ও ধাওয়ান
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ান ডে-তে ১০৭টি ইনিংসে ওপেন করেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৪৮০২ রান করে ফেলেছে তাঁদের জুটি। বিশ্ব তালিকার চার নম্বর স্থানে রয়েছেন রোহিত ও শিখর ধাওয়ান। তালিকার শীর্ষ স্থানে রয়েছে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটি। দেশের হয়ে ১৩৬টি ওয়ান ডে ইনিংসে একসঙ্গে ওপেন করে ৬৬০৯ রান করেছেন দুই ভারতীয় লেজেন্ড।

ধাওয়ান 'ইডিয়ট'
ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে মজার ছলে 'ইডিয়ট' বলে সম্বোধন করেছেন রোহিত শর্মা। তাঁর কথায়, ধাওয়ান কোনও ম্যাচেই আগে স্ট্রাইক নিতে চান না। কারণ তিনি স্পিনারদের খেলতে চান। কিন্তু ধাওয়ান স্পিনারদের ঘায়েল করতে পারেন না বলে মজার ছলে বলেছেন রোহিত।

ওপেনার হিসেবে প্রথম ম্যাচ
রোহিত শর্মা জানিয়েছেন, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথমবার ওপেন করতে নামেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে পার্টনার শিখর ধাওয়ানকে স্ট্রাইক নিতে বলেছিলেন রোহিত শর্মা। কিন্তু গব্বর উল্টে তাঁকেই স্ট্রাইক নিতে বলেন বলে জানিয়েছেন রোহিত। সেই ম্যাচের প্রথম তিন বল তিনি চোখে দেখতে পারেননি বলে জানিয়েছেন হিটম্যান।

মজাদার ধাওয়ান
রোহিত শর্মা জানিয়েছেন, ব্যাট করার সময় যেন অন্য জগতে থাকেন শিখর ধাওয়ান। হিটম্যানের কথায়, হাই-প্রেসার ম্যাচে তিনি ধাওয়ানকে কিছু বোঝাতে চান, তখন তিনি অদ্ভুত প্রতিক্রিয়া দেন।












Click it and Unblock the Notifications