রোহিত শর্মা পেরিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে, ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কারা?

ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটি রয়েছে মহেন্দ্র সিং ধোনির। রোহিত শর্মা উঠে এলেন তৃতীয় স্থানে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ইতিমধ্যেই ইংরেজি নতুন বছরে দুটি একদিনের আন্তর্জাতিক সিরিজ জয় নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। ফের একইরকমভাবে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয়ের হাতছানি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরই মধ্যে ভারত অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির টপকে গেলেন রোহিত শর্মা।

রোহিতের নজির

রোহিতের নজির

রায়পুরে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৯ রান। ৮ উইকেটে ম্যাচ জিতেছে ভারত। রোহিত শর্মা ৫০ বলে ৫১ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ২টি ছক্কা। রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ৮৮৭টি চার ও ২৬৭টি ছক্কা মেরেছেন। টেস্টে চার মেরেছেন ৩৩৫টি, ছক্কা ৬৪টি। টি ২০ আন্তর্জাতিকে ৩৪৮টি চার ও ১৮২টি ছক্কা রয়েছে হিটম্যানের।

সৌরভকে ধরেও এগিয়ে থাকলেন

সৌরভকে ধরেও এগিয়ে থাকলেন

ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার নিরিখে রোহিত রায়পুরে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির। যদিও সৌরভের চেয়ে কম ম্য়াচে অধিনায়কত্ব করায় এই এলিট লিস্টে নেমে গেলেন চারে, রোহিত চলে এলেন তিন নম্বরে। ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিকে রোহিত শর্মা ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৩২টি করে ছক্কা রয়েছে। সব কিছু ঠিকঠাক চললে সেই সংখ্যার নিরিখে সৌরভকে ইন্দোরেই পিছনে ফেলে দিতে পারেন হিটম্যান।

শীর্ষে ধোনি

শীর্ষে ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ২১১টি ছয় মেরেছেন তিন ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিতে দিয়ে। বিরাট কোহলি রয়েছেন এই তালিকার দ্বিতীয় স্থানে, তিনি দেশের অধিনায়ক হিসেবে মেরেছেন ১৩৮টি ছয়। রোহিত ও সৌরভ মেরেছেন ১৩২টি করে। সৌরভের অনেক পিছনে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। ভারত অধিনায়ক হিসেবে আজহার ৬১টি ছক্কা মেরেছেন।

হিটম্যানের ব্যাটে ওডিআই শতরানের খরা

হিটম্যানের ব্যাটে ওডিআই শতরানের খরা

রোহিত শর্মা ২৪০টি একদিনের আন্তর্জাতিকে ২৩৩ ইনিংসে ৩৪ বার অপরাজিত থেকে ৯৬৮১ রান করেছেন। চলতি বছরেই তিনি ওডিআইয়ে ১০ হাজার রানের মাইলস্টোনও স্পর্শ করবেন। তাঁর সর্বাধিক স্কোর ২৬৪। তিনটি দ্বিশতরান-সহ ২৯টি শতরান ও ৪৮টি অর্ধশতরান রয়েছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে শতরান করেছিলেন। তারপর ওডিআই শতরান তার ব্যাটে দেখা যায়নি। এর মধ্যে চলে গিয়েছে ১৬টি ইনিংস। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে করেছিলেন ৮৩। তারপর গতকালের ৫১। বিশ্বকাপের বছরে এবার হিটম্যানের ব্যাটে ওডিআই শতরানের খরা মেটার আশায় তাঁর ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+