Rohit Sharma: ছুটিতেও অনুশীলনে খামতি নেই রোহিতের, টিম ইন্ডিয়ার সহকারী কোচের অধীনে শুরু প্রস্তুতি
ভারতীয় দলের সব ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলতে হলেও ব্যতিক্রম বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলীপ ট্রফিতে টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের বাইরে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কিং কোহলি দেশের বাইরে ছুটি কাটালেও রোহিত কিন্তু বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর নিউজিল্যান্ড সিরিজ এবং বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সব মিলিয়ে আগামী কয়েক মাসে ঠাসা ক্রীড়া সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিতের ফোকাসে এখন শুধু টেস্ট এবং ওডিআই।

অভিষেক নায়ার, রোহিত শর্মার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। তিনি সহকারী কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন। মুম্বইয়ের থাকলে অভিষেক নায়ারের সঙ্গে সময় কাটান রোহিত, এবার তিনি টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ। ফলে বাড়তি সুবিধা হয়েছে রোহিতের। গম্ভীরের সহকারীর সঙ্গেই অনুশীলন করতে পারছেন হিটম্যান।
শ্রীলঙ্কা সফর শেষের পর এখন বিশ্রামে ভারতীয়। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অনেকটা সময় পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইয়ে তার পরিবার এবং বন্ধুদের সাথে ক্রিকেট ছুটি কাটাচ্ছেন। তবে ছুটির মধ্যেই শুরু করে দিলেন অনুশীলন।
Captain Rohit Sharma clicked with Abhishek Nayar after training session.!!!
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 24, 2024
The captain is working hard before the test season.🐐🔥 pic.twitter.com/wi28o0WgUa
অধিনায়ক হিসেবে দেশকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন, তারপরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেন ভারতীয় দলের হয়ে। ৩৭ বছর বয়সী রোহিত আসন্ন হোম সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে নির্বাচকরা চাইছেন দলীপ ট্রফিতে নির্বাচকদের দেখে নিতে।












Click it and Unblock the Notifications