কেমন হতে পারে নিউজিল্য়ান্ড সফর, রোহিত শর্মা দিলেন আভাস

এই মুহূর্তে বিশ্রামে থাকলেও ক্রিকেট যে তাঁর ধমনীতে প্রবাহমান, তারই উদাহরণ দিলেন রোহিত শর্মা।

এই মুহূর্তে বিশ্রামে থাকলেও ক্রিকেট যে তাঁর ধমনীতে প্রবাহমান, তারই উদাহরণ দিলেন রোহিত শর্মা। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও নিউজিল্য়ান্ড সফর নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন হিটম্যান। গুরুত্বপূর্ণ এই সফর নিয়ে কী বললেন রোহিত, তা জেনে নেওয়া যাক।

ভারতের নিউজিল্যান্ড সফর

ভারতের নিউজিল্যান্ড সফর

চলতি মাসেই নিউজিল্য়ান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। ২৪ জানুয়ারি কিউয়ি-দের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবেন বিরাট কোহলিরা। দুই দলের মধ্যে আরও চারটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি। ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২১ ফেব্রুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ওয়েলিংটনে। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

সহজ হবে না

সহজ হবে না

নিউজিল্যান্ডের মাটিতে তাঁদেরই চ্যালেঞ্জ করা সহজ হবে না বলেই মনে করে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। গত নিউজিল্যান্ড সফরে ভারত টেস্ট সিরিজ হারলেও দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বলে দাবি হিটম্যানের।

ভারতের বোলিং আক্রমণ

ভারতের বোলিং আক্রমণ

গত নিউজিল্যান্ড সফরের থেকে এবার ভারতের বোলিং আক্রমণ অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন রোহিত শর্মা। নিউজল্যান্ডের পিচে, যেখানে লাল বলে লেথাল সুইং হয় দুর্দান্ত, সেখানে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ব্যাটসম্যানের পায়ে কম্পন ধরাবেন বলেই বিশ্বাস করেন রোহিত।

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই দেশের ফাস্ট বোলারদের সামলানো মুখের কথা নয়। তা জেনেও নতুন বলে ট্রেন্ট বোল্টদের চ্যালেঞ্জ সামলাতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন রোহিত শর্মা। এমনকী মিডিল ওভারেও তিনি নিজেকে ধাতস্ত করতে চান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারফরম্যান্স বাড়তি সাহস

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারফরম্যান্স বাড়তি সাহস

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে ঝকঝকে পারফরম্যান্স করেন রোহিত শর্মা। সেই অভিজ্ঞতা তিনি নিউজিল্যান্ডে কাজে লাগাতে চান রোহিত।

ভারতের কম্বিনেশন

ভারতের কম্বিনেশন

টিম ইন্ডিয়ার সাফল্যের রহস্য দলের কম্বিনেশনে লুকিয়ে আছে বলে দাবি করেছেন রোহিত শর্মা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এই ভারতের বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল বলেও দাবি হিটম্যানের। দলের প্রতিটি ক্রিকেটার দুর্দান্ত ফর্মে আছেন বলে জানিয়েছেন রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+