রোহিত-শুভমানের হাফ সেঞ্চুরি, হতাশ করলেন শ্রেয়স! শ্রীলঙ্কার বিরুদ্ধে মজবুত জায়গায় ভারত

রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটিতে উঠল ১৪৩ রান। দুই ওপেনারই অর্ধশতরান পেলেন, তবে শতরানের আশা জাগালেও তা মাঠে ফেলেই এলেন। তবুও গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ম্যাচের রাশ রয়েছে ভারতের হাতেই। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম উইকেটের জন্য দাসুন শনাকার দলকে অপেক্ষা করতে হলো ২০তম ওভার পর্যন্ত।

রোহিত-শুভমানের হাফ সেঞ্চুরি, হতাশ করলেন শ্রেয়স

প্রথম ১০ ওভারে ভারত ৭৫ রান তুলে ফেলে। ওপেনিং জুটিতে ৫০ রান আসে ৬.৪ ওভারে। ১০০ রান পূর্ণ হয় ১৪.৫ ওভারে। চতুর্থ ওভারের শেষ বলে রোহিত শর্মার বিরুদ্ধে ডিআরএসের দ্বারস্থ হয় শ্রীলঙ্কা। যদিও রিপ্লে দেখে সেই আবেদন খারিজ হয়ে যায়। আম্পায়ার ছিলেন নীতীন মেনন। ১০.৫ ওভারে রোহিতের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে ইতিবাচক সাড়া দেননি আম্পায়ার অনিল চৌধুরী। ওয়ানিন্দু হাসারঙ্গার কথা দাসুন শনাকা ডিআরএস নিলে সেটি আম্পায়ারস কল হয়। ১৬.৫ ওভারে শুভমান গিলের বিরুদ্ধে ডিআরএস নিয়েও লাভবান হয়নি শ্রীলঙ্কা। ২১.৩ ওভারে রোহিতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ফের ডিআরএস নিলে সেটিও নষ্ট হয়।

শুভমান গিল এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৫১ বলে। রোহিত শর্মা তার আগে হাফ সেঞ্চুরি করেন ৪১ বলে। ১৯.৪ ওভারে শুভমান গিল দাসুন শনাকার বলে লেগ বিফোর হন। ১১টি চারের সাহায্যে ৬০ বলে ৭০ রান করেন শুভমান গিল। রোহিত শর্মা আউট হন ২৪তম ওভারের প্রথম বলে। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ১৭৩ রানের মাথায়। রোহিত ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৭ বলে ৮৩ রান করে দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে যান।

এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জুটিতে ভর করে ইতিমধ্যেই দুশো রানের গণ্ডি পার করে ফেলেছে ভারত। বিরাট ও শ্রেয়স দুজনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন। সূর্যকুমার যাদবকে না খেলিয়ে এদিনের ম্যাচে শ্রেয়সকে খেলায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি বড় রান পেলেন না। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৮ রান করেন শ্রেয়স। তাঁর উইকেটটি তুলে নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ফলে ইডেনে নাইট অধিনায়কের পরিবর্তে পরের ম্যাচে সূর্যকুমার যাদবকে ভারত খেলাতেই পারে। ২৯.১ ওভারে ২১৩ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়েছে। এরই মধ্যে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে দিলশান মাদুশঙ্কা। শ্রীলঙ্কার এই পেসারের এদিনই ওডিআই অভিষেক হলো। ডাইভ মারার পর কাঁধে চোট পান। ফিজিওর সঙ্গে তিনি আপাতত ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। মাদুশঙ্কা ৬ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+