টেস্ট ওপেনার হিসেবে রোহিত শর্মা অকৃতকার্য হবেন বলেই মনে করেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
কিংবদন্তী সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে রোহিত শর্মার সাফল্য নিয়ে আশাবাদী, তখন অন্য সুর শোনা গেল দেশের প্রাক্তন উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়ার গলায়।
কিংবদন্তী সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভিভিএস লক্ষ্মণ, দিলীপ বেঙ্গসরকার থেকে অ্যাডাম গিলক্রিস্ট একবাক্যে যখন ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে রোহিত শর্মার সাফল্য নিয়ে আশাবাদী, তখন অন্য সুর শোনা গেল দেশের প্রাক্তন উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়ার গলায়। টেস্ট ওপেনার হিসেবে রোহিত শর্মা অকৃতকার্য হবেন বলেই মনে করেন গুজরাতের এই প্রাক্তন ক্রিকেটার।

এক সাক্ষাৎকারে মোঙ্গিয়া বলেছেন যে তিনি বিশ্বাস করেন উইকেট কিপিং-র মতো ওপেনিং স্লটেও ক্রিকেটারের বিশেষ দক্ষতা প্রয়োজন। সীমিত ওভারের ক্রিকেটে ওপেনার হিসেবে সফল হয়েছেন রোহিত শর্মা। এর মানে তিনি টেস্টেও সফল হবেন, তেমন কোনও মানে নেই বলেই মনে করেন নয়ন মোঙ্গিয়া। তাঁর মতে, টেস্টে ক্রিকেটে অন্য রকম মানসিকতার প্রয়োজন হয়। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত যেভাবে ব্যাট করেন, লাল বলের ক্রিকেটে সেভাবে ব্যাট করতে পারবেন না বলেই বিশ্বাস করেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক তথা টেস্ট ওপেনার।
বরং ভারতীয় ক্রিকেট বোর্ডকে সামনের দিকে তাকানো উচিত বলেই মনে করেন নয়ন মোঙ্গিয়া। রোহিতের পরিবর্তে দেশের ঘরোয়া ক্রিকেটে আটশো থেকে হাজার রান করা প্রিয়ঙ্ক পাঞ্চাল, অভিমণ্যু ইশ্বরণের মতো তরুণ প্রতিভাকে টিম ইন্ডিয়ার টেস্ট দলে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মোঙ্গিয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications