IPL Auction 2022: আইপিএল-এর নিলামকে ঘিরে উত্তেজনার ফুটছেন ভারতীয় তারকারা, উৎসুক ছবি শেয়ার করলেন রোহিত
আইপিএল-এর নিলামকে ঘিরে উত্তেজনার ফুটছেন ভারতীয় তারকারা, উৎসুক ছবি শেয়ার করলেন রোহিত
বেঙ্গালুরুতে চলছে আইপিএল-এর মেগা নিলাম। গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই দিকেই। ২০১৮-এর পর এটাই সব থেকে বড় আইপিএল নিলাম। মোট ৬০০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারন হবে দু'দিন ধরে।

আইপিএল-এর এই মেগা নিলামকে ঘিরে শুধু ক্রিকেটপ্রেমীদের মধ্যেই নয়, উত্তেজনার চোরাস্রত বইছে নিলামে ওঠা ক্রিকেটারদের মধ্যেও। ওয়েস্ট ইন্ডিজরে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করার পর ভারতীয় দল এখন প্রস্তুতি সারছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ছন্দ ধরে রাখার জন্য। ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে টি-২০ সিরিজ। এখন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হোটেলেই বন্দি ভারতীয় দলের ক্রিকেটাররা। তাই নিলামের দিন সকাল থেকে রোহিত শর্মার সতীর্থদের উৎসুক নজর ছিল টেলিভিশনের পর্দায়।
অধীর আগ্রহে নিলামে কী ফলাফল হয় তা জানার জন্য টিভির পর্দায় চোখ রাখা নিজের দলের ক্রিকেটারদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তা শেয়ার করেন রোহিত। হিট-ম্যানের শেয়ার করা ছবিতে দেখা যায় টিভির দিখে অধীর আগ্রহে চেয়ে আছেন যুজবেন্দ্র চহাল, ঈশান কিষান, শার্দূল ঠাকুর, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব।
ঈশান কিষানকে রেকর্ড ১৫.২৫ কোটি টাকায় একাধিক ফ্রাঞ্চাইজির সঙ্গে লড়াই করে দলে তুলে নিয়েছে নীতা অম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল-এর নিলামে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ভারতীয় ক্রিকেটার হিসেবে উঠে এলেন ঈশান। একই সঙ্গে ১৫.২৫ কোটি টাকায় দল পাওয়ায় উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ অর্থ সংগ্রহকারী হন তিনি। শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা। শার্দূল ঠাকুরকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস। ৬.৫০ কোটি টাকায় আসন্ন আইপিএল-এ যুজবেন্দ্র চহালকে খেলতে দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে।
১৬ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম টি-২০ ম্যাচটি খেলা হবে ১৬ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননেই খেলা হবে এই সিরিজ। দ্বিতীয় টি-২০ ম্যাচ আয়োজিত হবে ১৮ ফেব্রুয়ারি। সিরিজের শেষ ম্যাচটি দুই দল খেলবে ২০ ফেব্রুয়ারি।












Click it and Unblock the Notifications