বাবাকে হার মানাবে...মেয়েকে নিয়ে কেন এমন বললেন রোহিত?

বাবাকে হার মানাবে...মেয়েকে নিয়ে কেন এমন বললেন রোহিত?

'বাবাকেও হার মানাবে!' ইনস্টাগ্রামে এক পোস্টে মেয়ে সামাইরাকে নিয়ে এমনটাই লিখলেন রোহিত শর্মা। করোনার কারণে দেশে ক্রিকেট এখন পুরোপুরি বন্ধ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে আইপিএল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন প্রায় সাড়ে সাত লাখ! এই পরিস্থিতিতে কোভিড ১৯ ভাইরাসের উদ্বেগে গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছেন হিটম্যান, আর বন্দিদশার রোহিতের মেয়ে সামাইরা তাঁর সর্বসময়ের সঙ্গী।

রোদচমশায় মেয়েকে কেমন দেখায়, পরখ করলেন রোহিত

রোদচমশায় মেয়েকে কেমন দেখায়, পরখ করলেন রোহিত

এদিন সামাইরাকে ক্রিকেট গগলস পড়িয়ে ছবি তুলেছেন হিটম্যান। মেয়ে সামাইরাকে এই প্রথম ক্রিকেটের রোদচমশা পরালেন রোহিত শর্মা। মাঠে যে চশমা পড়ে বাইশ গজ কাঁপান সেই চমশায় মেয়েকে কেমন দেখতে লাগবে, সেটাই দেখতে চেয়েছিলেন হিটম্যান। নতুন এই চমশা কখন যে সামাইরার পছন্দের খেলনায় পরিণত হবে, সেটা অবশ্য রোহিতের আন্দাজ ছিল না।

ক্রিকেটের রোদচমশা পরে মুখে হাসি সামাইরার

ক্রিকেটের রোদচমশা পরে মুখে হাসি সামাইরার

ছবিতে সামাইরার মুখের হাসি দেখেই স্পষ্ট, বাবার এই রোদচমশা মুখের আদলের চেয়ে বড় হলেও সেটা সামাইরার বেশ পছন্দ হয়েছে। রোহিতের কোলে চেপে রোদ চমশা পরা অবস্থায় বাবার সঙ্গে সামাইরার খুনসুটির ছবি এখন ক্রিকেটপ্রেমী নেট নাগরিকদের ওয়ালে ওয়ালে ভাইরাল।

মেয়েকে নিয়ে যা লিখলেন হিটম্যান

মেয়েকে নিয়ে যা লিখলেন হিটম্যান

এরপরই চমশা পরে হাসতে থাকা সামাইরাকে কোলে নিয়ে রোহিত ছবি পোস্ট করে লিখেছেন, 'উফ! বাবাকেও হার মানাবে।' বলার অপেক্ষা রাখে না, স্টাইলে রোহিতের মেয়ে তাঁকেও ছাপিয়ে যাবে এমনটাই বললেন হিটম্যান।

ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন রোহিত

ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন রোহিত

অন্যদিকে এশিয়া কাপ স্থগিতের পর আইপিএল হওয়ার আশা বাড়ল। ভারতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সম্ভবত বিদেশে আইপিএল হতে পারে। সেক্ষেত্রে মাঠে ফেরার জন্য ব্য়ক্তিগত জিমে ও বাড়ির বাগানের শরীরচর্চা করে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক নিজেকে ফিট রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+