রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসেবে গড়লেন অনবদ্য নজির, গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট ভারতের

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ভর করে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে দাপট দেখাচ্ছে ভারত। এরই মধ্যে রোহিত শর্মা গড়ে ফেললেন ঈর্ষণীয় নজির। প্রথম ভারতীয় হিসেবে আজ ৪০০তম টি ২০ ম্যাচ খেলছেন রোহিত। এটি হিটম্যানের ১৪১তম টি ২০ আন্তর্জাতিক। সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে হিটম্যানের অনেক পিছনে দীনেশ কার্তিক, বিরাট কোহলিরা।

রোহিতের রেকর্ড

রোহিতের রেকর্ড

রোহিত আজ নিজের ৪০০তম টি ২০ ম্যাচে ৩৭ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। বিশ্বে সর্বাধিক টি ২০ আন্তর্জাতিক খেলার রেকর্ড ইতিমধ্যেই তাঁর দখলে। ১৪১টি টি ২০ আন্তর্জাতিকে ১৩৩ ইনিংসে তিনি ১৭ বার অপরাজিত থেকে ৩৭৩৭ রান করলেন। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিকও রোহিত। চারটি শতরান ও ২৮টি অর্ধশতরান রয়েছে। ৯ বার শূন্য রানে আউট হয়েছেন।

সবচেয়ে বেশি টি ২০

সবচেয়ে বেশি টি ২০

সবচেয়ে বেশি টি ২০ ম্য়াচ খেলার নজির রয়েছে আইপিএলে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ তথা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কায়রন পোলার্ডের। তিনি খেলেছেন ৬১৪টি ম্যাচ। তালিকায় তাঁর পরে রয়েছেন ডোয়েইন ব্র্যাভো (৫৫৬টি ম্যাচ), শোয়েব মালিক (৪৮১টি ম্যাচ), ক্রিস গেইল (৪৬৩টি ম্যাচ), সুনীল নারিন (৪৩৫টি ম্যাচ), রবি বোপারা (৪২৯টি ম্যাচ), আন্দ্রে রাসেল (৪২৮টি ম্যাচ), ডেভিড মিলার (৪০৩টি ম্যাচ) ও রোহিত শর্মা (৪০০টি ম্যাচ)।

হিটম্যানের পরে

হিটম্যানের পরে

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি ২০ খেলার নিরিখে রোহিতের পরেই রয়েছেন দীনেশ কার্তিক। তিনি আজ গুয়াহাটিতে টি ২০ কেরিয়ারের ৩৬৮তম ম্যাচটি খেলছেন। মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৬১টি টি ২০ আন্তর্জাতিক। বিরাট কোহলি আজ টি ২০ কেরিয়ারের ৩৫৪তম ম্যাচটি খেলছেন।

ভারতের দাপট

ভারতের দাপট

এদিকে, রোহিত শর্মার চেয়েও এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে বেশি আগ্রাসী ছিলেন লোকেশ রাহুল। তাঁদের ওপেনিং জুটিতে ওঠে ৯.৫ ওভারে ৯৬ রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ওঠে বিনা উইকেটে ৫৭। রোহিতের পর রাহুলকেও ফিরিয়েছেন কেশব মহারাজ। ১১.৩ ওভারে লোকেশ রাহুল আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১০৭। রাহুল পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫৭ রান করেন। ২৪ বলে পূর্ণ করেন অর্ধশতরান। এদিনের ইনিংস তাঁর স্ট্রাইক রেটের অস্বস্তি কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়কের ভূমিকা নেবে। রাহুল এদিন টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি হাঁকালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+