বিরাটকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রোহিতের সামনে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিনকে টপকানো নিশ্চিত

আমেদাবাদে কাল ভারত ১ হাজারতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। এই প্রথম রোহিত শর্মার নেতৃত্বে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। কোহলি একদিনের ক্যাপ্টেন্সি হারানোর পর রোহিত দক্ষিণ আফ্রিকা সফরে না থাকায় নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল। ভারতকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। চোট সারিয়ে আরও ফিট হয়ে এবার মাঠে নামার অপেক্ষায় রোহিত।

প্রথম একাদশ নজরে

প্রথম একাদশ নজরে

রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে তিনটি ম্যাচেই নেতৃত্ব দেবেন ভারতকে। আজ বেলা ১টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। গতকাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল জোরকদমে অনুশীলন করেছে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই ছিলেন না করোনা আক্রান্তরা। লোকেশ রাহুল বোনের বিয়ের পর দলের সঙ্গে যোগ দেবেন, তবে প্রথম ম্যাচে তিনি নেই। এই পরিস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল না ঈশান কিষাণ কে রোহিতের সঙ্গে ওপেন করেন সেদিকে নজর থাকবে। কয়েক বছর পর ভারতের আক্রমণে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের কুল-চা জুটিকে। শ্রেয়স আইয়ার না থাকায় অভিষেক হতে পারে দীপক হুডার।

রোহিতের কামব্যাক

রোহিতের কামব্যাক

একদিনের আন্তর্জাতিকে নতুন বছরটা মোটেই ভালো যায়নি ভারতের। প্রথম সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে থাকবে রোহিত শর্মার দল। আমেদাবাদে পারস্পরিক সাক্ষাতে আবার এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিগত সিরিজগুলিতে ভারতই দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সিরিজের ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। ইংল্যান্ডকে টি ২০ সিরিজে হারিয়ে ভারতে পা রেখেছে কায়রন পোলার্ডের দল। পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন রোহিত শর্মার নেতৃত্বে। ফলে আইপিএলের আগে দুই অধিনায়ক আমনে-সামনে, যা ক্রিকেটপ্রেমীদের কাছে উপভোগ্য হতেই পারে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসে তিন ম্যাচের সিরিজ খেলেছিল। সেটিতে ভারত জেতে ২-১ ব্যবধানে। রোহিত সর্বাধিক রান করেছিলেন, ৩ ম্যাচে ২৫৮। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছিলেন।

বিরাট রেকর্ডের হাতছানি

বিরাট রেকর্ডের হাতছানি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে দেশের মাটিতে বিরাট কোহলির গড় ৭২.৮৮, রোহিতের ৮০। আসন্ন একদিনের সিরিজে সর্বাধিক রানের নিরিখেও বিরাট কোহলিকে টপকে যেতে পারেন রোহিত শর্মা, অবশ্য সেজন্য রোহিতের ব্যাটে দরকার বড় রানের। দেশের মাটিতে বিরাট কোহলি এখনও অবধি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন, ২০ ম্যাচে ১২৩৯। রোহিত শর্মার ১৬ ম্যাচে রয়েছে ১০৪০ রান। সচিন ১৭ ম্যাচে ৬৭৭, রাহুল দ্রাবিড় ১২ ম্যাচে ৫৬০ ও মহম্মদ আজহারউদ্দিন ১৯ ম্যাচে ৫২৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে।

সচিনকে টপকাবেন শর্মা?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলিরই। ৩৯ ম্যাচে ২২৩৫, গড় ৭২.০৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর, ৩৯ ম্যাচে ১৫৭৩ রান, গড় ৫২.৪৩। আর ৫১ রান করলেই এই তালিকায় সচিনকে টপকে যাবেন রোহিত শর্মা। রোহিত ৩৩টি একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছেন ১৫২৩ রান, গড় ৬০.৯২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+