কোহলির কোন নজির ভাঙার সামনে রোহিত? ওঃ ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি ২০ দলে কারা? কোন কোন নজিরের হাতছানি?

ত্রিনিদাদের তারৌবা (Tarouba)-র ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ ভারতীয় সময় আটটা থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ। এই সিরিজেই বিরাট কোহলিকে পিছনে ফেলে দিতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি, প্রথম টি ২০ আন্তর্জাতিকে নজিরের সামনে রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা।

হাড্ডাহাড্ডি লড়াই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ২০টি টি ২০ আন্তর্জাতিক খেলে হেরেছে মাত্র ৬টিতে, জয় ১৩টিতে। তবে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দেশে ভারতকে চারটি ম্যাচের দুটিতে হারিয়েছে। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক বদল এলেও এই ফরম্যাটে ক্যারিবিয়ানরা বিপজ্জনক সব সময়েই। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স দেখা যায়। সেই নিরিখে অক্টোবরে হতে চলা টি ২০ বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রেকর্ডের হাতছানি

ওয়েস্ট ইন্ডিজকে ভারত একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে। টি ২০ সিরিজে পাঁচটি ম্যাচে যদি ভারত চারটিতে জেতে তাহলে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি ২০ আন্তর্জাতিক জেতার নিরিখে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা। আর ভারত যদি হোয়াইটওয়াশ করতে পারে তাহলে রোহিত অধিনায়ক হিসেবে বিরাটকে টপকে টি ২০ আন্তর্জাতিকে দেশের সফল অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবেন। থাকবেন মহেন্দ্র সিং ধোনির পরেই। বিরাটের নেতৃত্বে ভারত ৩০টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে, রোহিতের অধিনায়কত্বে সেই সংখ্যা ২৬। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড নিজের দখলে নিতে হিটম্যানের দরকার ২০ রান। এ ছাড়া ১৩টি ছক্কা মারলে তিনি টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়বেন। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১৬৯টি ছক্কা হাঁকিয়ে রয়েছেন এই তালিকার শীর্ষে।

পন্থের নজরে

পন্থের নজরে

চলতি বছর ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার পূর্ণ করার জন্য ঋষভ পন্থের দরকার ১২ রান। বিভিন্ন ফরম্যাট মিলিয়ে পন্থ এখনও অবধি ২৩টি ম্যাচে ৯৮৮ রান করেছেন, গড় ৪৪.৯০, তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারী হতে নিকোলাস পুরাণের দরকার ১৩৩ রান। চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজির দখলে রয়েছে এই রেকর্ড। ২টি করে শতরান ও অর্ধশতরান করেছেন। দাভিজিকে স্পর্শ করতে ঈশান কিষাণের দরকার ১৭০ রান। কিষাণ ১৩টি ম্যাচে এ বছর ৪১৯ রান করেছেন, গড় ৩২.২৩, তিনটি অর্ধশতরান করেছেন। তবে কিষাণ আজ রোহিতের সঙ্গে ওপেন করেন কিনা সেটা স্পষ্ট নয়।

আরও নজির

আরও নজির

শ্রেয়স আইয়ার অষ্টম ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করতে পারবেন আর ৬৯ রান পেলেই। হর্ষল প্যাটেল চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে পারবেন আর ৮টি উইকেট পেলেই। নেপালের সন্দীপ লামিচানে ১৩ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। লামিচানের চেয়ে ১০ উইকেট কম রয়েছে ভুবনেশ্বর কুমারের। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ বোলার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ৫০টি উইকেট পেতে জেসন হোল্ডারের দরকার ১১টি শিকার।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা। রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে চর্চা চলছে। ঋষভ পন্থ নামতে পারেন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা ভেবে। সেক্ষেত্রে দীপক হুডা বা শ্রেয়স আইয়ারের মধ্যে কাউকে দেখা যাবে তিনে। আবেশ খান না অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন না কুলদীপ যাদব, কাকে খেলানো হয় সেটাই দেখার।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা বা শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন বা কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান বা অর্শদীপ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+