T20 World Cup 2024: বিশ্বকাপ জিতে ৮-০ অধিনায়ক রোহিতের, টি২০ কেরিয়ারে ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড হিটম্যানের

T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন টানা চারটি টি২০ ফাইনাল খেলেছেন এবং সব কটিতেই হেরেছে তাঁর দল। আবার রোহিত শর্মার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো।

টি২০ বিশ্বকাপ জয়ের সঙ্গেই রোহিতের রেকর্ড উন্নত হয়ে দাঁড়াল ৮-০-তে। রোহিত ক্রিকেটার হিসেবে মোট ১২টি টি২০ ফাইনাল খেলেছেন, হেরেছেন মাত্র ১টিতে।

T20 World Cup 2024 -

২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। সেবার ফাইনালেও খেলেন রোহিত, ভারত চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। টি২০ ফাইনালে রোহিতের ঈর্ষণীয় রেকর্ডের শুরু সেখান থেকেই।

২০০৯ সালে রোহিত আইপিএল খেতাব জেতেন ডেকান চার্জার্সের হয়ে, সেবার ফাইনালে হায়দরাবাদের আগের ফ্র্যাঞ্চাইজি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালেই একমাত্র হারের অভিজ্ঞতা রয়েছে রোহিতের। সেবার ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা।

২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত, সেই দলে ছিলেন রোহিত। বাকি সমস্ত টি২০ ফাইনালেই তিনি জিতেছেন অধিনায়ক হিসেবে। যার শুরুটা হয়েছিল ২০১৩ সালের আইপিএলে। সেবার ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৩ সালেই চ্যাম্পিয়ন্স লিগ টি২০-র ফাইনালেও জেতে মুম্বই ইন্ডিয়ান্স, ফাইনালে রোহিতরা জিতেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এরপর ২০১৫ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস, ২০১৭ সালের আইপিএল ফাইনালে রাইজিং পুনে সুপার জায়ান্টস, ২০১৯ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস ও ২০২০ সালের আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলে তিনিই প্রথম অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েন, গত বছর সেই কীর্তি স্পর্শ করেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারিয়ে খেতাব জিতেছিল রোহিতের নেতৃত্বাধীন ভারত। তারপরই এবারের টি২০ বিশ্বকাপ জয়। অর্থাৎ অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়ে ২ বার ফাইনালে উঠে ২ বারই জেতার নজির রাখলেন হিটম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+